চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 29, জানুয়ারি 2021
in - সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
কাউন্সিলর প্রার্থী আহত, হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে কুপিয়ে জখম করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওলাদ হোসেনসহ তার সমর্থকরা।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কমলাঘাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলাঘাট সুবন ওয়েল ম্যাটন ফ্যাক্টরীতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওলাদ হোসেনসহ তার সমর্থকরা হামলা চালিয়ে তার হাত-পা ভেঙে দেয়। গুরুতর অবস্থায় আবু তাহেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আবু তাহের মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। একই ওয়ার্ডের উটপাখি প্রতীকের প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আওয়লাদ হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আবু তাহের।

জানা যায়, মিরকাদিম পৌরসভায় আওয়ামী লীগের দুইপক্ষ শাহীন ও কালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। এরমধ্যে আবু তাহের শাহীন সমর্থক ও আওলাদ কালাম সমর্থক হিসেবে পরিচিত। আসন্ন ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে তারা দুজনই একই ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। পূর্ব বিরোধ ও নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৯টার দিকে আওলাদ পক্ষের স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি, জিল্লু, মাসুদ সহ ১০জন আবু তাহেরের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে চলে যায় তার। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মোমেন বলেন: এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মিরকাদিম পৌর নির্বাচন নিয়ে এর আগেও একটি ঘটনা ঘটেছে। এসব বিষয়গুলো প্রশাসনের নজরে রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags: কাউন্সিলরপ্রার্থীমুন্সীগঞ্জে
Previous Post

বাবা হারালেন ‘থ্রি ইডিয়ট’ এর শারমান যোশি

Next Post

বন্ধু রাজ্জাকের মস্তিষ্কের ‘ভেল্কি’ দেখার অপেক্ষায় মাশরাফী

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, পরস্পরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধু রাজ্জাকের মস্তিষ্কের ‘ভেল্কি’ দেখার অপেক্ষায় মাশরাফী

দু’এক দিনেই হাসপাতাল ছাড়তে পারেন সৌরভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT