চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2018
in মুন্সীগঞ্জ, শিক্ষা
A A

রাসেল মাহমুদ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনেরই বেহাল দশা। ৮৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। ভবন ধসের আশঙ্কা থাকলেও ঝুঁকি নিয়ে চলছে ক্লাস কার্যক্রম।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১৫ থেকে ২০ বছর আগে নির্মিত হলেও দেখে মনে হয় যেন শত বছরের পুরনো। কোনটির দেয়াল, বীম বা কলামে ফাটল ধরেছে, কোনটির ছাদ থেকে খসে পড়ছে পলেস্তার আবার কোনটির মেঝে দেবে গেছে। জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে ক্লাস।

বড়ইকান্দি ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষের মেঝে দেবে যায় কয়েকদিন আগে। আতংকিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বিদ্যালয় কক্ষ ত্যাগ করলেও দু’একদিন পর আবার সেই ভবনেই ক্লাস শুরু হয়।

৭নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে খসে পড়েছে পলেস্তার। ঝুঁকিপূর্ণ কক্ষ বাদ রেখে আপাতত ভবনটির বারান্দায় ক্লাস কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু এই জায়গাটিও ঝুঁকিমুক্ত নয়।

এ বিষয়ে উদ্বিগ্ন গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহেলা বেগম বলেন: যে কয়টি স্কুলে গেছি আমার সবগুলোই মনে হয় যেনো জরাজীর্ণ।

আর তাই আশপাশের মসজিদ, মাদ্রাসায় স্কুল স্থানান্তর করার প্রস্তাব তার।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: প্রাথমিক বিদ্যালয়মুন্সীগঞ্জ
Previous Post

ফের টারান্টিনোর চলচ্চিত্রে লিওনার্দো

Next Post

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ, ১০ কি.মি যানজট

Next Post
বঙ্গবন্ধু সেতু

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ, ১০ কি.মি যানজট

‘হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT