চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 26, এপ্রিল 2021
in - সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পের প্রবেশদ্বার, গেটের উপর বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় লরি, কাভার্ড ভ্যান এবং ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন ট্রাক চালক এবং একজন লরির হেলপার।

নিহতরা হলেন, ট্রাকের চালক মো. মাসুদ (২৮) ও লরির হেলপার মোহাম্মদ সালাউদ্দিন (২৪)।

ট্রাক চালক মাসুদ টাঙ্গাইল জেলার গয়হাট্টা গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং লরির হেলপার সালাউদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামের মৃত রফিক উল্লার ছেলে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থিত মুন সিএনজি পাম্প থেকে তেল নিয়ে ঢাকাগামী একটি লরি বের হচ্ছিলো। এসময় একই লেনে একটি কাভার্ডভ্যান এবং তারপরে একটি ট্রাক ছিলো। এ সময় ঢাকাগামী লরিটির হেলপার পিছনের কাভার্ড ভ্যানটিকে ইশারা দিয়ে থামতে বলে। কাভার্ড ভ্যানটি তার গতি কিছুটা কমলে পেছনে থাকা ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে কাভার্ডভ্যানটি সামনের লরিটিকে ধাক্কা দেয়। তিনটি গাড়ি সংঘর্ষের ঘটনায় ট্রাক চালক এবং লরি হেলপার ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় আরও তিন আরোহী সামান্য আহত হয়েছেন। গাড়ি তিনটি বর্তমানে তাদের  হেফাজতে রয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিলো। মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Tags: দুইজন নিহতমুন্সিগঞ্জসড়ক দুর্ঘটনা
Previous Post

আবার ৭ দিনের রিমান্ডে মামুনুল

Next Post

ভারতের বাকি ভ্যাকসিন না পাওয়া সরকারের চরম ব্যর্থতা: মির্জা ফখরুল

Next Post
ফখরুল ইসলাম আলমগীরের ছবি, রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বাকি ভ্যাকসিন না পাওয়া সরকারের চরম ব্যর্থতা: মির্জা ফখরুল

বৃষ্টির কারণে ঢাকা টেস্টের মাঠে খেলা বন্ধ, মাঠে পানি জমে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ টেস্ট ভেসে যেতে পারে বৃষ্টিতে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT