আলু উৎপাদনের বৃহত্তম জেলা মুন্সিগঞ্জে সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে দু’ সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়ে সব রেকর্ড ছাড়িয়েছে। প্রতি কেজি আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। উৎপাদক পর্যায়ে কেজি প্রতি ২৪ থেকে ২৬ টাকার আলুর দাম নিয়ন্ত্রণ হচ্ছে সিন্ডিকেটের কারসাজিতে।








