চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুনরোর রেকর্ড শতকে হোয়াইটওয়াশ উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 03, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে তিনটি শতক। কলিন মুনরোর এমন রেকর্ড গড়ার ম্যাচে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে তারা হেরেছে ১১৯ রানে। সফরে একটি ম্যাচেও জয় পায়নি ক্যারিবীয়রা। সর্বশেষ তাদের এমন লজ্জায় পড়তে হয়েছিল সেই ১৯৯৯-০০ মৌসুমে।

টস জিতে নিউজিল্যান্ড এদিন আগে ব্যাট করে ৫ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৬.৩ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় গেইলরা।

কিউইরা বড় সংগ্রহ পায় দুই ওপেনার গাপটিল এবং মুনরোর ঝড়ো ব্যাটিংয়ে। গাপটিল ৩৮ বলে ৬৩ করেন। পাঁচটি চার আর দুটি ছয় হাঁকান তিনি। মুনরো থামেন ৫৩ বলে ১০৪ রান করে। চার হাঁকান তিনটি। ছয়ের মার ছিল ১০টি।

এই মাউন্ট মনগুইতে বাংলাদেশের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি দিয়ে ২০১৭ সাল শুরু করেছিলেন মুনরো। পরে নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক বছরে দুটি টি-টুয়েন্টি সেঞ্চুরির নজির গড়েন। ২০১৮ সালের প্রথম ম্যাচেও (১ জানুয়ারি) তেমন ইঙ্গিত দিয়েছিলেন। সেদিন বৃষ্টির কারণে ২৩ বলে ৬৬ রান করে থামতে হয় তাকে। ততক্ষণে টি-টুয়েন্টিতে ১৮ বলে হাফসেঞ্চুরির দেশিয় রেকর্ড গড়েন।

কার্লোস ব্র্যাথওয়েট ৫০ রান খরচ করে দুই উইকেট নেন। একটি করে উইকেট টেইলর এবং এমরিতের।

জবাব দিতে নেমে ক্যারিবীয়দের পুরো সফরের প্রতিচ্ছবি ফুটে ওঠে ওপেনিংয়ে। ওয়াল্টন, গেইল রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। আন্দ্রে ফ্লেচার (৪৬) এবং রোভান পাওয়েল (১৬) চেষ্টা করেও দলকে পথে রাখতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ রান ব্র্যাথওয়েটের (১৫)।

সাউদির তোপের সামনে খাপ খাওয়াতেই পারেনি উইন্ডিজ। ২.৩ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট বোল্ট এবং সোধির।

Previous Post

সারি সারি স্যালাইন ব্যাগ, বাজছে অ্যাম্বুলেন্সের সাইরেন

Next Post

‘নূরজাহান’ এর নতুন গান নিয়ে আলোচনা সমালোচনা

Next Post

‘নূরজাহান’ এর নতুন গান নিয়ে আলোচনা সমালোচনা

ফেসবুক

রঙিন মুখ নিয়ে ফেসবুকে তোলপাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT