চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষ উপলক্ষে এক্সপ্রেসওয়ে ও সেতু জনগণকে উপহার দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 12, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

এক্সপ্রেসওয়ে ও সেতুসহ নানা প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষে এই প্রকল্পগুলো জনগণকে উপহার দিলাম। এই প্রকল্পের কারণে দেশের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে।

ঢাকা খুলনা মহাসড়কের যাত্রবাড়ী মাওয়া-ভাঙ্গা ৮ লেনের এক্সপ্রেসওয়ে, খুলনা, বরিশাল ও গোপালগঞ্জে নির্মিত ২৫টি সেতু, তৃতীয় কর্ণফুলী সেতুর আওতায় ৬ লেনের এ্যাপ্রোচ সড়ক উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত দেশের সর্বপ্রথম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে সেতু আমরা নির্মাণ করেছি। এই জটিল কাজটি আমাদের সেনাবাহিনী দক্ষতার সাথে করেছে। এখন খুব দ্রুত এই সেতু দিয়ে টুঙ্গিপাড়া যেতে পারবো।

তিনি আরও বলেন, আমরা নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছি। বিশ্ব ব্যংকের দুর্নীতির অভিযোগকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। এক্সেপ্রেসওয়ে আমাদের দেশে আগে কখনো হয়নি। যেখানে হাইওয়েতে আর কাউকে আসতে হবে না। সবাই সহজেই যাতায়াত করতে পারবে।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী বছর পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা যেতে সড়কযানে লাগবে মাত্র ৪২ মিনিট। তবে এখন ঢাকার যাত্রাবাড়ী থেকে এই এক্সপ্রেসওয়ে হয়ে সড়কযানে সরাসরি যেতে লাগবে প্রায় আধাঘণ্টা। এই মহাসড়ক ব্যবহারের আগে যাত্রাবাড়ী থেকে মাওয়া যেতে লাগত গড়ে দুই ঘণ্টা। এখন লাগছে ৩০-৪০ মিনিট। তবে প্রথম বুড়িগঙ্গা সেতুতে টোল আদায়ের জন্য যানজট হচ্ছে।

Tags: প্রকল্পপ্রধানমন্ত্রী শেখ হাসিনামুজিব বর্ষ
Previous Post

চলে গেলেন সন্তু মুখার্জি, বাবা হারালেন স্বস্তিকা

Next Post

টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Next Post

টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৪

করোনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT