চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চের বছরব্যাপী কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 05, মার্চ 2020
in রাজনীতি
A A
মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামক সংগঠন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এ কর্মসূচি ঘোষণা করে।

এসময় সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসাকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।  বিভিন্ন গোষ্ঠী মুজিববর্ষের গৌরবময় ঐতিহাসিক অনুষ্ঠান বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এই ষড়যন্ত্র কখনই মেনে নেবে না।

এসময় সকল ষড়যন্ত্র শক্ত হাতে দমন করার ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ।  যদি কেউ নরেন্দ্র মোদির আগমনকে প্রতিহত করতে চায় তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও শক্ত অবস্থানে থাকবে বলে আশা প্রকাশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন।

মুজিববর্ষ উপলক্ষে তাদের বছরব্যাপী কর্মসূচিসমূহের মধ্যে রয়েছে: ১৭ মার্চ মুজিববর্ষের অনুষ্ঠানে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত মিছিল, আগামী ৯ মার্চ বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে মিছিলটি।  পাশাপাশি সারাদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সকল ইউনিটে আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত স্বাগত মিছিল কর্মসূচি পালন করবে।

এছাড়াও ভারত-বাংলাদেশের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের স্থিরচিত্র ও প্ল্যাকার্ড প্রদর্শনীর আয়োজন, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনি, বঙ্গবন্ধুর লেখা ৩য় বই আমার দেখা নয়া চীন এর উপর রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি করে বৃক্ষ রোপণ কর্মসূচি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ১০০ জন বীর মুক্তিযোদ্ধা ও ১৭ জন বীরঙ্গনাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন,দেশব্যাপি দুর্নীতিবিরোধী পদযাত্রা ও ক্যাম্পেইন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পথশিশুদের মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ ও জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ইত্যাদি কর্মসূচি পালন করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।

Tags: মুজিববর্ষ
Previous Post

রমনায় উপ-সচিবের মরদেহ উদ্ধার

Next Post

করোনা আতঙ্ক বলিউডেও!

Next Post
জনপ্রিয় ব্যক্তিরা মাস্ক পরে করোনার আতঙ্কে বাইরে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আতঙ্ক বলিউডেও!

অধিনায়ক হিসেবে এটিই আমার শেষ ম্যাচ: মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT