চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষ উপলক্ষে কোপেনহেগেনে প্রীতি ফুটবল ম্যাচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 12, জুলাই 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপেনহেগেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত বাংলাদেশ একাদশ ও স্থানীয় ফুটবল দল ‘ইশয় আইএফ’-এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কোপেনহেগেনস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।

কোপেনহেগেনে বসবাসরত প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী খেলাটি উপভোগ করতে সপরিবারে মাঠে আসেন। সেই সাথে অনেক ডেনিশ দর্শক মাঠে ছিলেন। অনুষ্ঠিত এই খেলায় ‘ইশয় আইএফ’ ৬-৪ গোলে জয়লাভ করে।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইশয় টাউনের মেয়র ওলে বিয়োরস্টপ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ‘ইশয় আইএফ’-ফুটবল ক্লাবের সভাপতি। এছাড়াও কোপেনহেগেনস্থ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণীতে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকী বলেন, এ বছর  বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশ জাতির পিতার জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যে লাখো যোদ্ধা দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত সিদ্দিকী উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের মাঠে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে রুপকল্প- ২০২১ এবং ২০৪১ এর লক্ষমাত্রাকে সামনে রেখে একটি উন্নত, সমৃদ্ধি ও কল্যাণকর রাষ্ট্রগঠনে সবাইকে অবদান রাখার আহবান জানান। এছাড়া তিনি চমৎকার ফুটবল ম্যাচের জন্য উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন ও ধন্যবাদ জানান।

প্রধান অতিথি ইশয় টাউনের মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, এই ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে ডেনিশ ও বাংলাদেশি জনগণের মাঝে বন্ধুত্ব ও সম্প্রীতির মেলবন্ধন বৃদ্ধি পাবে ও পারস্পরিক সংস্কৃতির বিনিময় ঘটবে। তিনি এই ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান।

Tags: ফুটবল
Previous Post

ভয়াবহ অর্থ সংকটে গয়না বিক্রি করেও কূল পাচ্ছে না ভারতীয়রা

Next Post

শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে রেড ক্রিসেন্টের জরুরি খাদ্য বিতরণ

Next Post
রেড ক্রিসেন্টের মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য জরুরি খাদ্য বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে রেড ক্রিসেন্টের জরুরি খাদ্য বিতরণ

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আবারও সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT