চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষে ১ কোটির বেশি বৃক্ষরোপণ করেছে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2020
in বাংলাদেশ
A A
বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে সারাদেশে ১ কোটির বেশি বৃক্ষরোপন করা হয়েছে।

দলের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এ তথ্য জানান।

এসময় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদে (বিসিএসআইআর) সোনালু ও হৈমন্তী বৃক্ষরোপণ করা হয়।

দেলোয়ার হোসেন জানান: মুজিববর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে আজকের এ কর্মসূচি। সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে এ কর্মসূচি দেশজুড়ে চলছে। ঐতিহ্যবাহী গবেষণা প্রতিষ্ঠান বিসিএসআইআর এ ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। তাদের উদ্যোগে আমরা উপস্থিত হয়েছি।

তিনি যোগ করেন: আজ আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানার জন্মদিন। তার জন্মদিনের সম্মানে আমরা একটি হৈমন্তী ও একটা সোনালু জাতের ফুলের গাছ রোপণ করলাম। ফুল যেমন নিজেকে বিলিয়ে দিয়ে মানুষকে সুভাস দেয়। ঠিক তেমনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও তার কন্যারাও দেশের মানুষের কল্যাণে কাজ করার মধ্যদিয়ে সুবাসিত করেছেন৷ তাই রুপক অর্থে বঙ্গবন্ধু এবং শেখ রেহানার সম্মানে আমরা আজ দু’টি ফুলের গাছ রোপন করলাম।

পুরো বর্ষকাল জুড়ে আওয়ামী লীগের এ কর্মসূচী অব্যহত থাকবে বলে জানান দলটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

Tags: আওয়ামী লীগবৃক্ষরোপণমুজিববর্ষশেখ রেহানা
Previous Post

করোনামুক্ত নিক লি, সাইফের অপেক্ষা

Next Post

বরখাস্ত ওসি প্রদীপসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, ওসি প্রদীপের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরখাস্ত ওসি প্রদীপসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বাংলাদেশ ক্রিকেট কোচের সাথে মুমিনুলের অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্র, এবার কোচদের অধীনে টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT