চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজাহিদ: আটক থেকে ফাঁসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 21, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

২০১০ সালের আগস্টে মুজাহিদকে আটকের পর ২০১৫ সালের ২২ নভেম্বর বুদ্ধিজীবী হত্যার দায়ে আলবদর নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের আরেকটি বিচারের পরিসমাপ্তি ঘটলো।

আটক: ২০১০ সালের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধে মুজাহিদকে গ্রেফতার দেখানো হয়। ওই বছরের ২৯ জুন তাকে গ্রেফতার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে।

অভিযোগ গঠন: ২০১২ সালে ২১ জুন আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। বিচারে ওই অভিযোগগুলোর মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হয়।

ট্রাইব্যুনালের রায়: ২০১৩ সালের ১৭ জুলাই বুদ্ধিজীবী হত্যায় সহযোগিতা ও পরিকল্পনা, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনকে অপহরণ ও হত্যা এবং ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতনের মতো অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাকি দুইটি অভিযোগ প্রমাণিত হয়নি।

রায়ের বিরুদ্ধে আপিল: এ রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ১১ আগস্ট আপিল দায়ের করেন আসামীপক্ষ।

আপিল বিভাগে রায় বহাল: ২০১৫ সালের ১৬ জুন আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন।

যে তিন অপরাধে ট্রাইব্যুনাল মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার মধ্যে বুদ্ধিজীবী হত্যায় সহযোগিতা ও পরিকল্পনার অপরাধে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। তবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ফাঁসির আদেশ হওয়ায় আলাদাভাবে সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনকে অপহরণের পর হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড থেকে মুজাহিদকে অব্যাহতি দেন সর্বোচ্চ আদালত।

আর ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতনের অপরাধে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বেঞ্চ । এছাড়া অন্য দুটি অপরাধে মুজাহিদকে দেওয়া ট্রাইব্যুনালের সাজা বহাল রাখেন আপিল বিভাগ।

পূর্ণাঙ্গ রায় প্রকাশ: এবছর ৩০ সেপ্টেম্বরে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়।

রিভিউ আবেদন: পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৪ দিনের মাথায় মুজাহিদের পক্ষে রিভিউ আবেদন করা হয়।

রিভিউ খারিজ: শুনানীর পর ১৮ নভেম্বর মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দেন আদালত।

এরপর থেকেই শুরু হয় ফাঁসির ক্ষণগণনা।

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা: ‘মুক্তিযুদ্ধ হয়নি’ বলা বদর নেতা ও বুদ্ধিজীবী হত্যার অন্যতম হোতা ফাঁসির ক্ষণ ঘনিয়ে আসায় প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ২১ নভেম্বর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায়।

ফাঁসি: তবে রাত সাড়ে নয়টার দিকে আইন সচিব প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার বিষয়টি নিশ্চিত করলে শুরু হয় ফাঁসির চূড়ান্ত ক্ষণগণনা। অবশেষে রাত সাড়ে ১২ টার পরে অর্থাৎ ২২ নভেম্বর ফাঁসিতে ঝোলানো হয় যুদ্ধাপরাধী মুজাহিদকে।

Tags: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচারসাকা-মুজাহিদ
Previous Post

সোমবার জামায়াতের হরতাল

Next Post

চট্টগ্রামে সাকা আর ফরিদপুরে হবে মুজাহিদের দাফন

Next Post

চট্টগ্রামে সাকা আর ফরিদপুরে হবে মুজাহিদের দাফন

‘এল-ক্ল্যাসিকো’তে নিজের মাঠেই বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT