চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখ থুবড়ে পড়েছে অখণ্ড ইউরোপের স্বপ্ন

জামিল আক্তার by জামিল আক্তার
6:16 পূর্বাহ্ন 25, জুন 2016
in আন্তর্জাতিক
A A

গণভোটের মাধ্যমে ব্রিটিশদের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে অখণ্ড ইউরোপের স্বপ্ন। ব্রিটেনের ওই সিদ্ধান্তের পর এখন স্কটল্যান্ডও স্বাধীন হতে আইন প্রণনয়ন করবে বলে জানিয়েছেন সে দেশটির নেতারা। ইইউ থেকে বেড়িয়ে যেতে আরও সদস্য দেশ গণভোট দিতে পারে, মিলছে এমন আভাসও।

ব্রিটিশদের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ঘটনায় ইউরোপের অন্যান্য সদস্য দেশের কট্টর-ডানপন্থি দলগুলো এখন নিজ নিজ দেশেও একই রকম ভোট দাবি করছে। ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে ফ্রান্সে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্ট।

পুরো যুক্তরাজ্যের ভোটে ‘লিভের’ পক্ষে রায় এলেও স্কটল্যান্ডের দুই তৃতীয়াংশ নাগরিক ইইউতে থাকার পক্ষে ভোট দেয়। স্কটল্যান্ডের নেতা নিকোলা স্টুর্জেন স্বাধীনতার প্রশ্নে নতুন করে গণভোটের সম্ভাবনার কথা বলায় যুক্তরাজ্যই এখন ভাঙনের মুখে।

নেদারল্যান্ডসের ফ্রিডম পার্টির নেতা গ্রিট ওয়াইল্ডারস এক প্রতিক্রিয়ায় বলেন, এখন সময় ডাচ গণভোটের। দেশটিতে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ৫৪ শতাংশ মানুষই ইইউতে থাকা না থাকা প্রশ্নে গণভোটের পক্ষে। সুইডেনের অভিবাসন বিরোধী ডেমোক্র্যাটরা টুইটারে লিখেছেন, আমরা এখন সুয়েক্সিটের অপেক্ষায়।

জার্মানির ইউরোবিরোধী এএফডি পার্টি ব্রিটিশদের গণভোটকে তাদের জন্য ‘স্বাধীনতা দিবস’ বলেছে। রাজনৈতিক জোট হিসাবে ইইউ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ব্রিটেনে গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে নিজেদেরকে প্রত্যাহারের মাধ্যমে চার দশকের সর্ম্পকের অবসান হয়। ইইউ থেকে ব্রিটিশদের বের হয়ে যাওয়াকে অখণ্ড ইউরোপের জন্য অশনি সংকেত মনে করছে অনেকেই। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। সূচকের দরপতন হয়েছে, কমেছে ব্রিটিশ পাউন্ডের দাম।

Tags: ইইউব্রিটেনের গণভোট
Previous Post

যুুক্তরাষ্ট্রে বন্যায় শিশুসহ নিহত অন্তত ২০

Next Post

ভারতের পরমাণু অগ্রযাত্রায় চীনের ‘দেয়াল’

Next Post

ভারতের পরমাণু অগ্রযাত্রায় চীনের 'দেয়াল'

গভীর রাতে ডিবি কার্যালয়ে এসপি বাবুল আক্তারকে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT