চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখ থুবড়ে পড়া মানবতায় বিশ্বজুড়ে ধিক্কার

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
8:59 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যে জিইয়ে রাখা যুদ্ধে শরণার্থী হয়ে ইউরোপের সাগর পাড়ে অসহায় মানবতার মুখ থুবড়ে পড়ার প্রতীকে পরিণত হয়েছে ছোট্ট শিশু আয়লানের নিথর দেহের ছবি। যুদ্ধ-সংঘাতে বিপন্ন মানবতাকে সতর্ক বার্তা দিচ্ছে নিষ্প্রাণ আয়লানের লাল টি-শার্ট। বিশ্বগণমাধ্যমে প্রকাশিত আয়লানের ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শোক, নিন্দায় সরব বিশ্ব। শোক, ক্ষোভের পাশাপাশি অভিবাসী সংকট সমাধানে বিশ্বমোড়লদের নিষ্পৃহ ভূমিকায় ধিক্কার জানানো হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর মানুষের পাশে না দাঁড়ানোয় তীব্র সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব, কাতার, কুয়েতের মতো বিত্তশালী আরব রাষ্ট্রগুলো।

আয়লানের ছবিটির ওপর ভিত্তি করে শতশত প্রতিবাদী চিত্রকর্ম হয়েছে। একটি চিত্রে আয়লানের করুণ পরিণতির জন্য মধ্যপ্রাচ্যের বিত্তশালী দেশগুলোর অমানবিক আচরণকে দায়ী করা হয়। কারণ হিসেবে বলা হয়, শরণার্থীরা সেসব দেশে আশ্রয় না পেয়ে ইউরোপে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে।

আরেকটি চিত্রকর্মে আয়লানকে ছোট্ট দেবদূত হিসেবে দেখানো হয় যে দেবদূত মানুষের নির্মমতার পরও ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে।

আয়লানের করুণ পরিণতিতে অভিবাসীদের বিষয়ে ইউরোপের অবস্থানের সমালোচনা করা হচ্ছে বিশ্বগণমাধ্যমে। প্রশ্ন উঠেছে সিরিয়ার এই ছোট্ট শিশুর মুখ থুবড়ে পড়ার শক্তিশালী ছবিতেও যদি ইউরোপের মানবতা না জাগে, তবে কিসে জাগবে!

আয়লানের নিথর দেহের ছবিটি দিয়ে ডেইলি মিরর শিরোনাম করেছে ‘আনবিয়ারেবল’ বা ‘অপূরণীয়’। ‘ডেভিড কিছু একটা করুন’ শিরোনামে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি অভিবাসীদের প্রতি সদয় হওয়ার সরাসরি আহ্বান জানিয়েছে সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক উপপরিচালক নাদিম হোরি আয়লানের ছবিটিকে ‘গা ছমছমে’ বলে অভিহিত করে এই হৃদয় বিদারক পরিস্থিতিকে সম্মিলিত পরাজয় বলে মন্তব্য করেছেন।

বুরহান আকমান নামে তুরস্কের এক নাগরিক বিশ্বের প্রতি ধিক্কার জানিয়ে লিখেছেন ‘ মানুষ দেখছি অথচ মানবতা দেখছি না’।

আইএস থেকে বাঁচতে গিয়ে আয়লানের মৃত্যু
শিশু আয়লানের পুরো নাম আয়লান কুর্দি। সিরিয়ার কুর্দি অধ্যুষিত কোবানি শহরে ছিলো তাদের বাড়ি। যুদ্ধে বিপর্যস্ত সিরীয় শহরটি দখল করে নেয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। পাইকারি হারে হত্যা করা শুরু করে কুর্দিদের।

এই পরিস্থিতি থেকে দূরে ইউরোপের কোনো দেশে শান্তির খোঁজে তিন বছরের শিশু সন্তান আয়লান ও পাঁচ বছরের গালিপ এবং স্ত্রী রেহানকে নিয়ে নৌকায় করে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন তার পিতা আব্দুল্লাহ।

তুরস্কের সমুদ্র তীরের কাছাকাছি এসে ডুবে যায় নৌকাটি। তারপর সব শেষ। আব্দুল্লাহ নিজে উদ্ধার পেলেও ততোক্ষণে চিরশান্তির দেশে চলে গেছে তার দুই শিশুপুত্র আর স্ত্রী।

তবে ডুবে যাওয়া আয়লান ও গালিপের দেহ ফেরত দেয় সাগর। তুরস্কের বোদরাম সৈকতে ভেসে আসে আয়লানের দেহ। লাল-টি শার্টি, নীল হাফ প্যান্ট আর জুতাজোড়া তখনও তার পায়ে। উল্টো হয়ে থাকা দেহটির ছবি প্রকাশিত হয় তুরস্কের গণমাধ্যমে। বিশ্বগণমাধ্যমে প্রকাশিত হয় গুরুত্বের সাথে। তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসীশরণার্থী
Previous Post

এনসিসি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাতকারী গ্রেফতার

Next Post

বিনিয়োগ আকর্ষণে লন্ডনে ‘বাংলাদেশ রোড শো ’

Next Post

বিনিয়োগ আকর্ষণে লন্ডনে ‘বাংলাদেশ রোড শো ’

ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বক্তব্যের ব্যাপারে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT