চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জয়ললিতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 পূর্বাহ্ন 23, মে 2015
in আন্তর্জাতিক
A A

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জয়রাম জয়ললিতা। শনিবার সকাল ১১টায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী প্রেক্ষাগৃহে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। তার সঙ্গে আজ ২৮ জন মন্ত্রীও শপথ নিচ্ছেন।

শুক্রবার সকালে ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে দলের বৈঠক হয়। সেখানেই তার দল এআইএডিএমকে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। বৈঠকে জয়ললিতা উপস্থিত না থাকলেও দলের একশ’ ৫০ সদস্যর মধ্যে একশ’ ৪৪ জনই উপস্থিত ছিলেন।

আয় বহিভূর্ত দুর্নীতির মামলায় ২০১৪ সালের সেপ্টেম্বরে জয়ললিতাকে দোষী সাবস্ত করে ৪ বছরের জেল দিয়েছিলো ব্যাঙ্গালুরুর আদালত। তবে ১১ মে সব অভিযোগ খারিজ করে তাকে বেকসুর খালাস দিয়েছেন কর্নাটক হাইকোর্ট। ওই আদেশের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে ফেরার সব বাধা দূর হয়ে যায়। রাজনীতিতে আম্মা খ্যাত জয়ললিতার সঙ্গে হাইকোর্ট অভিযুক্ত আরও চারজনকেও খালাস দেন।

১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালে আয় বহির্ভূত দুর্নীতি মামলায় জয়ললিতাকে ৪ বছরের জেল দেন আদালত। সেই সঙ্গে তাকে ১০০ কোটি রুপি জরিমানা করা হয়। প্রথম রায়ের পর তিন সপ্তাহ কারাগারে ছিলেন তিনি। পরে হাইকোর্টের রায় হলে জামিন পান।

সাজা হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় জয়ললিতাকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, আয়কর বিভাগকে ৬৬ কোটি টাকার হিসেব তিনি দিতে পারেননি। তার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা ছাড়াও ২৮ কিলোগ্রাম সোনা, ৮শ’ ৮০ কিলোগ্রাম রুপা, ১০ হাজার শাড়ি, ৭৫০ জোড়া জুতো, ৯১টি বিদেশী ঘড়ি উদ্ধার করে আয়কর বিভাগ।

Tags: ভারত
Previous Post

রামাদি শরণার্থীদের বাগদাদে ঢুকতে দেয়া হচ্ছেনা

Next Post

আগে বলতো মীরজাফর, এখন ‘শ্রীনি’: মুস্তফা কামাল

Next Post

আগে বলতো মীরজাফর, এখন ‘শ্রীনি’: মুস্তফা কামাল

কক্সবাজারে ২ মানবপাচারকারি অাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT