চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 30, মার্চ 2016
in স্পোর্টস
A A

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন মরগান। কিউই ব্যাটসম্যানদের তাণ্ডবে শুরুটা দুর্দান্ত করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান।

১৭তম ওভারে রস টেলরকে ফিরিয়ে কিউইদের রানের চাকা টেনে ধরেন ক্রিস জর্ডান। অফ সাইডে তিনি মরগানের হাতে ক্যাচ দেন। স্কোর বোর্ডে রান তখন ১৩৪। তার বিদায়ে এখন ক্রিজে আছেন ক্যারি অ্যান্ডারসন এবং লিউজ রোচি।

উইলিয়ামসনের ১৬ রান পরই অর্ধশত থেকে মাত্র ৪ রান দূরে থাকতে ফেরেন কলিন মুনরো। লিয়াম প্লাঁকেটের বলে তিনি মঈন আলীর হাতে ক্যাচ দেন। 

কলিন মুনরো এবং উইলিয়ামসন জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। তাদের জুটি থেকে আসে ৭৬ রান। এরপরই ফিরে যান উইলিয়ামসন। মঈন আলীর শিকার হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩২ রান।

তৃতীয় ওভারের শুরুতেই প্যাভিলিয়নের পথ ধরেন গাপটিলকে ফিরিয়ে ইংলিশদের প্রথম সাফল্য এনে দেন ডেভিড ওয়ালি। বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গাপটিল। স্কোর বোর্ডে রান তখন মাত্র ১৭। তার বিদায়ে ক্রিজে আসেন কলিন মুনরো।

বিশ্বকাপের শুরু থেকেই নিউজিল্যান্ড আছে দারুণ ফর্মে। গ্রুপ অব ডেথ থেকে সবগুলো ম্যাচ জিতেই সেমিফাইনালে পা দিয়েছিল কিউইরা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও পরের তিনটি ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড।

দুই দলই টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে দ্বিতীয়বারের মতো। ২০০৭ সালের প্রথম আসরের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল নিউজিল্যান্ডকে। অন্যদিকে ২০১২ সালে প্রথমবারের মতো নক আউট পর্বে গিয়েই বাজিমাত করেছিল ইংল্যান্ড। সেমিফাইনালে শ্রীলঙ্কা ও ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতেছিল বিশ্বকাপ শিরোপা।

Tags: টি২০ বিশ্বকাপ
Previous Post

আবার কাছাকাছি আসছেন বিরাট-আনুশকা

Next Post

সতর্ক ভারতের সামনে ফর্মে থাকা ক্যারিবীয়রা

Next Post

সতর্ক ভারতের সামনে ফর্মে থাকা ক্যারিবীয়রা

তনুর হত্যাকারীদের ধরতে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT