মাঝে অনেকটা সময় পেরিয়ে যাবার পর আবারও মুখোমুখি হতে যাচ্ছেন এক সময়ের বলিউড তারকা জুটি ঐশ্বরিয়া রাই এবং সালমান খান। বিয়ে, সংসার, ক্যারিয়ার সব নিয়ে তো বেশ নিজেকে গুছিয়ে নিয়েছেন ঐশ্বরিয়া। তবে আবার কেন প্রাক্তনের সঙ্গে মুখোমুখি অবস্থানে যাচ্ছেন এমন প্রশ্ন এখন অনেকের মনে।
হ্যাঁ তারা মুখোমুখি হতে যাচ্ছেন তাদের পরবর্তী ছবি নিয়ে। কারণ আগামী বছর ঈদের সময়ে অর্থাৎ ১৫ই জুন মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়া অভিনীত ছবি ‘ফেনী খান’। ঠিক একই সময়ে মু্ক্তির কথা রয়েছে সালমান খান অভিনীত ছবি ‘রেস থ্রি’। তাই এবার ছবি নিয়ে মুখোমুখি হতে যাচ্ছেন সালমান ঐশ্বরিয়া।
অন্যদিকে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে ‘ফেনী খান’ ছবিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর এবং রাজকুমার রাও। ধারনা করা হচ্ছে ‘রেস থ্রি’ ছবিতেও থাকছেন অনিল কাপুর। তাই নিজের অভিনীত দুটি ছবি নিয়ে মুখোমুখি হতে পারেন অনিল কাপুরও।










