চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যেখানেই থাকি, মুখে যেন হাসি নিয়ে বাঁচি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 24, এপ্রিল 2021
in বিনোদন
A A
বাংলাদেশি শিল্পীদের হাস্যোজ্জ্বল ছবি, আনন্দ ও বন্ধুত্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একই সময়ে মিডিয়ায় কাজ করলে একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেয়ে পরস্পরের সহজ সম্পর্কের মাঝখানে উঠে ঈর্ষার দেয়াল। শুধু মিডিয়া নয়, প্রতিযোগিতামূলক যে কোনো ক্ষেত্রেই এমন অবস্থা দৃশ্যমান। অথচ একই সময়ে ছোটপর্দার শীর্ষ অবস্থানে থেকেও মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর বন্ধুত্বের কথা কারো অজানা নয়।

বেশ কয়েক বছর ধরেই বাংলা টেলিভিশন নাটকে দর্শকের পছন্দের তালিকায় সহঅবস্থানে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। একসঙ্গে অসংখ্য কালজয়ী নাটকে যেমন তারা নিসংঙ্কোচে অভিনয় করেছেন, তেমনি রূপকথার গল্প, টেলিভিশনের মতো ছবিতেও অভিনয় করেছেন। বিশেষত টেলিভিশন ছবিতে এই জুটির অভিনয় দর্শকের মনে গেঁথে থাকবে বহুদিন।

আর সেই বন্ধুত্বের কথা যেনো আরো একবার স্মরণ করিয়ে দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। শুক্রবার মোশাররফ করিমের সাথে নিজের অফিশিয়াল ফেসবুক থেকে কিছু কোলাজ ছবি শেয়ার করেন চঞ্চল।

শুধু তাই নয়, বন্ধুর সাথে অতীত মুহূর্তের ছবিগুলো দিয়ে চঞ্চল লিখেন, অতীত থেকে বর্তমান…! এভাবেই পৌঁছে যাওয়া প্রবল স্রোতে, সাঁতার কেটে কুলের কাছাকাছি…! যেভাবে,যেখানেই থাকি, মুখে যেন হাসি নিয়ে বাঁচি!

বললেন, পুরনো ছবি গুলো পেয়ে গেলাম। ভাবলাম দুই লাইন লিখি, বন্ধুর জন্য শুভ কামনা জানাই।

মোশাররফের সাথে চঞ্চলের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে যায় বাংলা নাট্যপ্রেমী দর্শকের কাছে। চঞ্চলের পোস্টটিতে রিয়েকশান পড়ে অন্তত ১ লাখ ৩০ হাজারের মতো। সেই সঙ্গে ৬ হাজারের মতো মন্তব্যও চোখে পড়ে। যেখানে সবাই এমন বন্ধুত্বের প্রশংসা করেন।

মোশাররফ ও চঞ্চল অভিনীত টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিলো ঘরকুটুম ও সাকিন সারিসুরি। বৃন্দাবন দাসের রচনায় চ্যানেল আইয়ের জন্য নাটকগুলো নির্মাণ করেছিলেন সালাহ উদ্দিন লাভলু। অতীত সময়ের সেইসব অভিনয় শিল্পীদের নিয়ে আবারও চ্যানেল আইয়ের জন্য মেগা ধারাবাহিক নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন লাভলু। যেখানে আবারও হয়তো দর্শক পর্দার বাইরের দুই বন্ধু চঞ্চল ও মোশাররফকে একসঙ্গে পাবেন!

Tags: ঈদঈর্ষাঘরকুটুমচঞ্চল চৌধুরীধারাবাহিকনাটকফেসবুকবন্ধুবন্ধুত্ববৃন্দাবন দাসমোশারফ করিমলিড বিনোদনসম্পর্কসাকিন সারিসুরিসালাহউদ্দিন লাভলুহাসি
Previous Post

ফুলেল শ্রদ্ধায় রানা প্লাজায় নিহতদের স্মরণ

Next Post

মালদ্বীপে অবকাশে বলিউড তারকারা, চটেছেন নওয়াজ

Next Post
নওয়াজউদ্দিনের পোর্ট্রেট, বাংলা সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে অবকাশে বলিউড তারকারা, চটেছেন নওয়াজ

জয়পুর গোল্ডেন হাসপাতালের বহির্দৃশ্য, নার্সারি ও গাছপালা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ করোনা রোগীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT