যে অ্যাঙ্গেলে যেভাবেই বল আসুক, তা সহজে খেলছেন হাশিম আমলা আর কুইন্টন ডি কক। সাউথ আফ্রিকার উইকেট এমনই। বোঝা দায় কোথায় বল ফেললে কী হবে। টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে তাইজুল ইসলাম এই উইকেটে স্বাগতিকদের ব্যাটিংকে বলেছেন ‘মুখস্থ ব্যাটিং’। প্রথম ওয়ানডেতেও সেই ধারা অব্যাহত আছে।
টস জিতে আগে ব্যাট করে মুশফিকের অপরাজিত শতকে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে স্বাগতিকদের উদ্বোধনী জুটি এই প্রতিবেদন লেখার সময় ১৭৬ রানে অক্ষত আছে।
শুরুতে পেসাররা কেউ সুবিধা করতে পারেননি। স্পিনও সেইভাবে ধরছে না। রুবেল ৬ ওভারে ইতিমধ্যে ৩৬ খরচ করে ফেলেছেন। সমান ওভারে মাশরাফী দিয়েছেন ২৬। তাসকিন ৫ ওভারে আরেকটু উদার, ৪০। ৫ ওভার শেষে সাকিবও ৩০’র বেশি খরচ করেছেন।









