সারাদেশে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ারধর্মী সিনেমা ৮৪০, ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে এই চলচ্চিত্র। হলগুলো দর্শকে পরিপূর্ণ।








