চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল মোশাররফ-মাহির ওয়েব সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
মোশাররফ ও মাহির ওয়েব সিরিজের দৃশ্য, নাটকীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ড্রাইভার’ মুক্তি পেল বৃহস্পতিবার সন্ধ্যায়। দেশীয় স্ট্রিমিং প্লাটফর্ম বায়স্কোপে এদিন সন্ধ্যা ৬টা থেকেই দেখা যাচ্ছে মোশাররফ করিম ও মাহিয়া মাহি অভিনীত ইফতেখার চৌধুরীর প্রথম ওয়েব সিরিজটি!

রাজত্ব, অগ্নি, বিজলীর মতো ছবি বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা ইফতেখার। এবারই প্রথম তিনি ওয়েবের জন্য কাজ করলেন। খুব কম সময়ের মধ্যেই দর্শকের কাছেও পৌঁছে দিলেন কন্টেন্ট।

এরআগে নিজের নির্মিত ওয়েব সিরিজটি নিয়ে ইফতেখার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, ‘নাটক, সিনেমা, ওয়েব ফিল্ম-সিরিজ এগুলোর পার্থক্য খুঁজে পাই না। সাউন্ড, মিউজিক, লুক একই লাগে। দেশে যেসব ওয়েব কনটেন্ট নির্মিত হচ্ছে সব একই ধাঁচের। সেই ভাবনা থেকে চেষ্টা করেছি ‘ড্রাইভার’ কাজটি যেন মানুষ অন্যরকমভাবে গ্রহণ করেন।’

‘কোয়াইট অন সেট প্রোডাকশন্স’ হাউজের ব্যানারে নির্মিত ‘ড্রাইভার’ কাজটি নির্মাতা বলছেন, ‘রিভেঞ্জ থ্রিলার ধাঁচের গল্প’।

প্রতি পর্ব গড়ে ২৫ মিনিট করে ৩ পর্বে নির্মিত ‘ড্রাইভার’। মোশাররফ-মাহি ছাড়াও এতে অভিনয় করেছেন আমান রেজা ও আরেফিন জিলানী। বায়স্কোপের ওয়েব সাইটে গিয়ে সিরিজটি বিনামূল্যেই দেখা যাচ্ছে।

Tags: আমান রেজাওটিটিওয়েবওয়েব সিরিজকন্টেন্টবায়স্কোপমাহিয়া মাহিমোশাররফ করিমলিড বিনোদনসিনেমা
Previous Post

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় তিন পুলিশের সাক্ষ্য

Next Post

করোনাভাইরাস: দৈনিক মৃত্যু বেড়ে ৪১

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক স্বাস্থ্য সচেতনতায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দৈনিক মৃত্যু বেড়ে ৪১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বিদেশি যাত্রীদের ভ্রমণ বিধিনিষেধ শিথিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT