চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল ‘গোলন্দাজ’ এর ট্রেলার, বাহবা পাচ্ছেন দেব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
গোলন্দাজ সিনেমার ট্রেলার, দেবের অভিনয়, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুপ্রতীক্ষিত ছবি ‘গোলন্দাজ’-এর ট্রেলার নিয়ে উপস্থিত পশ্চিম বঙ্গের তারকা অভিনেতা দেব। ২ মিনিট ৫১ সেকেন্ডের সেই ট্রেলারটি মুক্তির পর থেকেই আলোচনায়!

২০১৯ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছিল এই গোলন্দাজ এর। এরপর দীর্ঘ অপেক্ষা চলেছে। করোনার কারণে বারবার মুক্তি পিছিয়েছে এই ছবির। অবশেষে আসছে দুর্গাপূজোর বক্স অফিস দখলের লড়াইয়ে হাজির হচ্ছেন টলিউড তারকা দেব।

‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের নানান ঘটনা উঠে আসবে এই ছবিতে, এমনটা আগেই জানা ছিলো। ট্রেলারে সেটি আরো স্পষ্ট হলো। উনবিংশ শতাব্দীর শেষার্ধে দেশের মাটিতে ইংরেজদের খেলায় তাদের হারানোর শপথ নিয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। সেই চরিত্রকেই এবার সিনেমার পর্দায় জীবন্ত করে তুলবেন টলি সুপারস্টার দেব। এই পিরিয়ড ড্রামা পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

‘মরে যাব কিন্তু হেরে ফিরব না’-এই শপথ নিয়ে ফুটবল মাঠে ইংরেজদের হারাতে বদ্ধপরিকর নগেন্দ্র। তবে শুধু ফুটবল নয়, গ্রাম বাংলার বহু খেলার ঝলক (কুস্তি, দড়ি টানাটানি) উঠে এসেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবির ট্রেলারে। এসভিএফ এর ট্রেলারের নীচে শত শত মন্তব্য, যার বেশীর ভাগই দেবের প্রশংসা!

পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এক ‘স্বপ্নের ভারতবর্ষর’ স্বপ্ন দেখেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, সহজ ছিল না সেই লড়াই। ইংরেজদের খেলায় তিনি শুধু তাদের সমান মর্যাদা দাবি করেননি, সেই মর্যাদা ছিনিয়ে তিনি খেলার মাঠেই মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন।

‘গোলন্দাজ’-এর ট্রেলার দেখলে অনেকের হয়ত স্মৃতিতে ভেসে উঠবে আমির খানের ‘লগান’ ছবির কথা। ভুবন যেমন ক্রিকেটের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এখানে তেমনই ফুটবল পায়ে ব্রিটিশদের বিরুদ্ধে নগেন্দ্র ও তার দল। তবে ভুবন ফিকশন্যাল চরিত্র, কিন্তু নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর এক ঐতিহাসিক চরিত্র।

এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। ২০১৭-র ডিসেম্বরে এই প্রযোজনা সংস্থার ব্যানারে দেবের ‘আমাজন অভিযান’। ফলে প্রায় চার বছর পর আরো একবার এসভিএফের ছবিতে দেব। নিঃসন্দেহে করোনাকালে টলিউডের সবচেয়ে বড় রিলিজ হতে চলেছে ‘গোলন্দাজ’। ১০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

Tags: কলকাতাগোলন্দাজজিৎদুর্গাপূজাদেবলকডাউনলগানসিনেমা
Previous Post

শনিবার দুপুরে চ্যানেল আইয়ে ‘হলুদবনি’

Next Post

জঙ্গি তৎপরতা সন্দেহে তিন মসজিদে পৃথক অভিযান, ৬১ জন আটক   

Next Post
ঢাকা শহরের একটি মসজিদের সামনে সিঁড়ি ও ভবনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি তৎপরতা সন্দেহে তিন মসজিদে পৃথক অভিযান, ৬১ জন আটক   

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী দিনের রাজনীতি হবে জ্ঞাননির্ভর: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT