চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম ‍দিনেই ‘হালদা’র বাজিমাত

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
4:59 অপরাহ্ন 01, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
হালদায় মোশাররফ করিম ও তিশা

হালদায় মোশাররফ করিম ও তিশা

মুক্তির প্রথম ‍দিনেই হাউজফুল চলছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘হালদা’। ঢাকা শহরের বেশকিছু প্রেক্ষাগৃহ পরিদর্শন করে এমনটাই দেখা গেছে। বিশেষ করে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ঘুরে দেখা যায়, সেখানে দর্শকদের উপচে পড়া ভিড়। ‘হালদা’র টিকেটের জন্য বিশাল লাইনে তরুণ তরুণীরা। কেউবা ভিড় জমিয়েছেন সকালের শো দেখার জন্য, কেউবা পরবর্তী শো গুলোর জন্য টিকেট সংগ্রহ করছেন।

‘হালদা’ নিয়ে স্টার সিনাপ্লেক্সের টিকেট কাউন্টারে কথা বলতে গেলে তারা চ্যানেল আই অনলাইনকে জানালেন, প্রথম শো’তে দর্শক ছিল আশানুরূপ। কিন্তু শুক্রবারের দুপুর ও সন্ধ্যার শো’ গুলোর টিকেটতো শেষ-ই, এমনকি শনিবারের টিকেটও অগ্রীম চলে গেছে।

হালদা ছবির দৃশ্য
হালদা ছবির দৃশ্য

`হালদা’ ছবিটি দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে গড়ে উঠেছে। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে। আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’য় প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। সিনেমায় খলচরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। মোশাররফ করিম থাকছেন জেলের ভূমিকায়। স্বপ্নবাজ তরুণীর চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। তার বাবা চরিত্র রুপায়ণ করেছেন ফজলুর রহমান বাবু।

হালদা ছবির পোস্টার
হালদা ছবির পোস্টার

চলচ্চিত্র পরিচালক হিসেবে তৌকীর আহমেদ এর বাকী চলচ্চিত্রগুলো হল ‘জয়যাত্রা (২০০৪), ‘রূপকথার গল্প (২০০৬)’ ও ‘দারুচিনি দ্বীপ (২০০৭), অজ্ঞাতনামা (২০১৬)। তার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চলচ্চিত্রটিও প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

হালদায় মোশাররফ করিম ও তিশা
হালদায় মোশাররফ করিম ও তিশা
Previous Post

‘পদ্মাবতী’ বিতর্কে পার্লামেন্টে বানসালি

Next Post

‘মোরশেদের হৃদয় হিসেব কষে ভালোবাসে না’

Next Post
মোরশেদুল ইসলামকে নিয়ে তারেক মাসুদ

‘মোরশেদের হৃদয় হিসেব কষে ভালোবাসে না’

আনিসুল হক হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয় মেয়রের জন্য কাঁদছে ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT