চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনে হাউজফুল ‘ন ডরাই’, মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 30, নভেম্বর 2019
in বিনোদন
A A

সেন্সর বোর্ডের আপত্তি ও মুক্তি নিয়ে জটিলতা তৈরী হওয়ার পরও শেষ পর্যন্ত ২৯ নভেম্বর দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। মুক্তির দিনেই ছবিটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েন রাজধানীর স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখাতেই। বাকি যে হলগুলোতে ছবিটি মুক্তি পেয়েছে, সেগুলোতেও বেশ ভাল দর্শক সাড়া।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, মুক্তির দিন সকাল থেকেই ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখাতেই বিকাল ও সন্ধ্যার শোগুলো পুরো হাউজফুল ছিলো।

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্স ও মহাখালি এসকে টাওয়ারে অবস্থিত সিনেপ্লেক্স-এ শুধু নয়, বাকি যে হলগুলো ছবিটি মুক্তি পেয়েছে সবগুলো থেকেই ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান মেসবাহ।

সেন্সর বোর্ডের আপত্তি থাকায় ২৯ নভেম্বর ‘ন ডরাই’-এর মুক্তি নিয়ে আশঙ্কা তৈরী হয়। আর এ কারণে প্রযোজক পরিবেশক সমিতিতে ছবিটি মুক্তির তারিখ নিতে আবেদনও করতে পারেনি এই ছবির প্রযোজক। এদিকে একই তারিখে ছবি মুক্তির অনুমতি নিয়ে নেয় ‘পাসওয়ার্ড’ ও ‘ইন্দুবালা’। যেহেতু উৎসব ছাড়া একই দিনে তিনটি ছবি একসঙ্গে মুক্তির নিয়ম নেই, তাই শেষ পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, ময়মনসিংহের ‘ছায়বাণী’ ও বগুড়ার ‌‘মম ইন’-এ ছবিটি মুক্তি দেয়া হয় ‘ন ডরাই’।

মেসবাহ জানান আগামি সপ্তাহ থেকে দেশের অন্তত ৫০ থেকে ৬০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হবে। শিগগির দ্বিতীয় সপ্তাহের হল সংখ্যার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

রাজধানীর শ্যামলী প্রেক্ষাগৃহে দিনে চারটি শো চলছে ‘ন ডরাই’ ছবির। প্রথম দিনে ছবিটি কেমন চলছে, এমন প্রশ্নে শ্যামলী সিনেমা হলের হাউজ ম্যানেজার আহসান উল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, এখানে হাউজফুল না গেলেও ‘ন ডরাই’ দেখতে বেশ ভালো সংখ্যক দর্শকই পাচ্ছি।

তিনি মনে করেন, মুক্তির আগে আরো প্রচারণা হলে ভাল হতো। শুনেছি ছবিটার মুক্তি নিয়ে অনিশ্চয়তা ছিলো। বুধবারে হঠাৎ করে মুক্তির তারিখ ঘোষণা হলো। যে মানের ছবি, সেই মানের প্রচারণা হয়নি। যদি মুক্তির আগে প্রচারণার জন্য আরো সময় থাকতো, তাহলে এমন ছবি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়তো।

‘ন ডরাই’ নিয়ে দর্শকের অভিজ্ঞতার কথা জানিয়ে আহসান উল্লাহ আরো বলেন, ছবিটি দেখে দর্শকরা ‘নতুন ধারার ছবি’ বলছেন। এমন ছবি নিয়মিত হওয়া উচিত বলেও অনেককে মন্তব্য করতে শুনেছি। তবে ছবির ভাষা নিয়ে অনেকেই দুনোমনা করেছেন, আপত্তি জানিয়েছেন। এছাড়া সর্বোপরি দর্শক ছবিটি এনজয় করছেন। আমরা আশা করছি আগামি দিনগুলোতে এখানেও হাউজফুল হবে।

দেশের প্রথম নারী সার্ফার নাসিমার উঠে আসার বাস্তব গল্প নিয়ে সিনেমা ‘ন ডরাই’। সামাজিক, পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে সার্ফিংয়ের আইকন হয়ে ওঠার অদম্য জীবনের গল্প আছে এই ছবিতে। ছবির অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল ও শরিফুল রাজ।

Tags: তানিম রহমান অংশুন ডরাইলিড বিনোদনশরিফুল রাজসার্ফিংসুনেরাহ বিনতে কামালস্টার সিনেপ্লেক্স
Previous Post

ইয়াবা কাণ্ড: পুলিশের সোর্স আল আমিন গ্রেপ্তার, দুই পুলিশ পলাতক

Next Post

প্রথম দিনেই ‘কমান্ডো ৩’-এর আয় সাড়ে চার কোটি রুপি

Next Post

প্রথম দিনেই ‘কমান্ডো ৩’-এর আয় সাড়ে চার কোটি রুপি

‘মাশরাফীর খেলার আগ্রহ মরে যায়নি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT