চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধা–আবৃত্তিশিল্পীদের সম্মাননা দিয়েছে বাকশিল্পাঙ্গন

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
4:29 অপরাহ্ন 11, মার্চ 2017
in বিনোদন
A A
মৈত্রী শিশুদলের মনমুগ্ধকর পরিবেশনা।

মৈত্রী শিশুদলের মনমুগ্ধকর পরিবেশনা।

আকাশে ঘন মেঘ। যে কোন সময় নামতে পারে বৃষ্টি। মাতাল হাওয়ায় ধুলোর সঙ্গে উড়ছে ঝরা পাতা। গতকাল শুক্রবার সন্ধ্যায় এমনি প্রতিকূল আবহাওয়ায় বাকশিল্পাঙ্গনের একদল আবৃত্তিশিল্পী রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠান আয়োজন করে। বাতাসে বারবার পড়ে যাচ্ছিল সাজানো তোরণগুলো। বৈরি আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের পর শুরু হয় ‘শেকল ভাঙ্গার পদ্য’ শিরোনামে দুদিনব্যাপী মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসব। বাকশিল্পাঙ্গনের আয়োজনে এ অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাতজন আবৃত্তিশিল্পীকে। তারা হলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, কাজী আরিফ, পঞ্চানন চৌধুরী, মানবেন্দ্র বটব্যাল ও ডালিয়া আহমেদ।

অতিধিদের আসন গ্রহণের পর মৈত্রী শিশুদলের ছোট ছোট ছেলেমেয়েরা সমবেতকণ্ঠে জাতাীয় সংগীত গায়। এসময় রবীন্দ্সরোবরের মাঠ ভর্তি দর্শক দাঁড়িয়ে শিশুদের সঙ্গে জাতীয় সঙ্গীতে গলা মেলান। জাতীয় সংগীত শেষ করে ওরা গাইল ‘মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ’। এরপর সম্মিলিত সংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের নেতৃত্বে অতিথিরা মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এসময় মৈত্রী শিশুদলের কণ্ঠে ছিল ‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলি দান’ গানটি।

মশাল প্রজ্বলন শেষে একে একে ডাকা হয় মহান মুক্তিযোদ্ধাদের। শুরুতে আসেন মুক্তিযোদ্ধা আবৃত্তিশিল্পী সৈয়দ হাসান ইমাম। গোলাম কুদ্দুস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সম্মাননা স্মারক তুলে দেন। আশরাফুল আলম ও সম্মুখ যোদ্ধা কাজী আরিফের পরে সম্মাননা স্মারক নেন পঞ্চকানন চৌধুরী। উপস্থিত একমাত্র নারী মুক্তিযোদ্ধা ও আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ সম্মাননা নেওয়ার পর চট্টগ্রামে থাকা মানবেন্দ্র বটব্যালের পক্ষ থেকে সম্মাননা নেন তার প্রতিনিধি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান ‍নূর অন্য একটা অনুষ্ঠানে থাকায় তার সম্মাননা পরে হস্তান্তর করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

সম্মিলিত সংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুসের নেতৃত্বে মশাল প্রজ্বলন।

সম্মাননা পেয়ে কেমন লাগছে সেটা দর্শকদের জানান কাজী আরিফ ও পঞ্চানন চৌধুরী। অনুভূতি প্রকাশের পর থাকে তাদের আবৃত্তিও। ডালিয়া আহমেদ বলেন তার মুক্তিযুদ্ধে যুক্ত হওয়ার গল্প। বলেন যুদ্ধকালীন গেরিলা কার্যক্রম ও সে সময় পালন করা দায়িত্বের গল্প। কীভাবে বড়ভাই কর্নেল তাহেরের চোখে নিজেকে যুদ্ধে যাওয়ার যোগ্য প্রমাণ করে যোগ দিলেন মহান মুক্তিযুদ্ধে সেই গল্প তন্ময় হয়ে শুনছিল দর্শক। দর্শকের মোহ ভাঙ্গে বজ্রের ডাকে। বৃষ্টি পড়তে শুরু করে। আয়োজকরা বাধ্য হয়ে এদিনের অনুষ্ঠান সমাপনি ঘোষনা করেন।

বাকশিল্পঙ্গনের সভাপতি নাসির উদ্দীন আয়োজন নিয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘২০১২ সাল থেকে আমরা নিয়মিতভাবে আয়োজন করছি এই উৎসব। এই উৎসব তো এক উপলক্ষ মাত্র। আয়োজনকে ঘিরে নিজের জায়গা থেকে আমরা মুক্তিযুদ্ধভিত্তিক নানা কাজে যুক্ত হতে চাই। যারা দেশের জন্য, মানুষের জন্য নতুন পৃথিবী বিনির্মাণে নিজেদের নিয়োজিত করেছেন তাদের পাশে থাকার এ বড় ক্ষুদ্র প্রয়াস।’

সৈয়দ হাসান ইমামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গোলাম কুদ্দুস

মুক্তিযোদ্ধাদের জন্য এই সম্মান একেবারেই ক্ষুদ্র মনে করিয়ে তিনি বলেন, ‘যারা আমাদের একটা দেশ উপহার দিলেন, সমাজ দিলেন, সমাজ বিনির্মাণের সুযোগ দিলেন; তাদের জন্য এই সম্মাননা একেবারেই ক্ষুদ্র।’

আজ শনিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিন রয়েছে আবৃত্তি। নাসির উদ্দিন জানান, এবার আবৃত্তি উৎসবে বাকশিল্পাঙ্গন আশ্রয় নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামে। তার ‘সাম্যবাদ-দেশপ্রেম- সমতার’ কথা নিয়ে আমরা সাজানো হয়েছে এবারের প্রযোজনাগুলো। আমাদের পাশাপাশি তিনটি সংগঠনও পরিবেশন করবে মানুষের বেঁচে থাকার সংগ্রামের কথা, শিশুদের বাঁচাবার ও বাঁচবার অধিকারের কথা, সর্বোপরি মানুষের বাসযোগ্য ধরিত্রীর কথা।

আজ বিকাল পাঁচটায় শুরু হবে দ্বিতীয় দিনের পরিবেশনা। ঢাকা স্বরকল্পনের ক্ষুদে আবৃত্তিশিল্পীরা পরিবেশন করবে ‘যুদ্ধ জয়ের কাব্য’। থাকছে বাকশিল্পাঙ্গনের শিক্ষার্থীদের উপস্থাপনা ‘আমাদের সংগ্রাম চলবেই’। দলীয় প্রযোজনাগুলোর মধ্যে থাকছে ‘ধরিত্রী’, ‘বিশ্ব মানুষ দিবস’। রয়েছে একক আবৃত্তি।

আলোকচিত্রী : শাকিব উল ইসলাম

Previous Post

যুব মহিলা লীগের সভাপতি নাজমা, অপু উকিল সাধারণ সম্পাদক

Next Post

‘পাটশিল্পকে এগিয়ে নিলে সহজেই আন্তর্জাতিক বাজার দখল করা সম্ভব’

Next Post

‘পাটশিল্পকে এগিয়ে নিলে সহজেই আন্তর্জাতিক বাজার দখল করা সম্ভব’

কর্মজীবী নারীর প্রতিদিনের ত্বক চর্চা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT