চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলী’র পরিবারকে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতার স্ত্রী মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা , এই টাকা দিয়ে ফরিদ আলীর জন্য প্রয়োজনীয় ঔষধপত্র ও খাবার দাবার ক্রয় করার জন্য তাঁর পরিবারের সদস্যদের নির্দেশ দেন ।
দীর্ঘদিন ধরে ফরিদ আলী হৃদরোগ , ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন । তাঁর পরিবার চিকিৎসার ব্যয়ভার বহন করতে অসমর্থ্য – পত্রিকা মাধ্যমে এই সংবাদ পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করেন এবং চিকিৎসার জন্য হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করান । বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন।






