চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় টাঙ্গাইলে বিক্ষোভ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
3:52 অপরাহ্ন 03, মে 2016
in বাংলাদেশ
A A

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটীর নেতৃত্বে শহরের শহীদ মিনারের সামনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন করে মুক্তিযোদ্ধারা।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের ভিক্টোরিয়া রোড, ময়মনসিংহ রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।

জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদ করেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

মুক্তিযোদ্ধা নেতারা বলেন, ৩০ লাখ শহীদের রক্ত ও অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা চরম অবহেলিত। পদে পদে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত, অপমানিত হতে হয়। তাদের ত্যাগ স্বীকার করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপাত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা করেন তারা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গত ২১ এপ্রিল টাঙ্গাইলের বাসাইল উপজেলার মো. বাছেদুল আলম সিদ্দিকী নামে এক মুক্তিযোদ্ধাকে এবং গত ২৭ এপ্রিল টাঙ্গাইল শহরে অরবিন্দ কুমার বসু নামে অপর একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে কতিপয় দুর্বৃত্ত। এরপর থেকে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে মুক্তিযোদ্ধারা।

গুপ্ত হত্যা করে আ’লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না: যুবলীগ চেয়ারম্যান
গুপ্ত হত্যা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা যাবে না মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি দেশে গুপ্ত হত্যা করছে। তারা মানুষ মারার কারখানা খুলে বসেছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু তার সে স্বপ্ন কখনও সফল হবেনা।

তিনি বলেন, দেশের জনগন এখন অনেক বেশী সচেতন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারা বিশ্বের উন্নয়নের রোল  মডেল।

৩ মে মঙ্গলবার টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা যুবলীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

তিনি আরো বলেন, এখন বিএনপির রাজনীতি হচ্ছে মানুষ পোড়ানো, গাছ কাটা, গীর্জায় বোমা মারা, মসজিদ-মন্দির ধংস্ব করা, বায়তুল মোকারমে কোরান শরিফ পোড়ানো, নামাজরত অবস্থায় মানুষ হত্যা করা, শিক্ষক হত্যা করা। হত্যা-সন্ত্রাস ছাড়া এখন বিএনপির কোন কাজ নেই।

টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে পথসভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকসহ কেন্দ্রীয় ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 
টাঙ্গাইলে যৌতুকের কারণে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. শরিফুদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি এই রায় দেন। দণ্ডিত ব্যক্তির নাম মো. নাসির উদ্দিন। সে মধুপুর উপজেলার কাইতকাইত গ্রামের মো. মেছের আলীর পুত্র।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নাসির উদ্দিন বিয়ের পর থেকেই স্ত্রীর নিকট ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না পেয়ে ২০১২ সালের ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে দন্ডিত আসামী মধুপুর উপজেলার কাইতকাইত গ্রামের নিজ বাড়িতে স্ত্রী নুরজাহান বেগমকে হত্যা করে।

পরে নিহতের পিতা জিয়াউল হক বাদী হয়ে ঘটনার পরদিন ৩ সেপ্টেম্বর মধুপুর থানায় মেয়ের স্বামী নাসির উদ্দিনসহ চারজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

ভূঞাপুরে জামায়াত-শিবিরের ৩ নেতা-কর্মী আটক
সোমবার মধ্য রাতে ভূঞাপুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জামাত-শিবিরের ৩ নেতা কর্মীকে আটক করেছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ ও ভূঞাপুর থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মাটিকাটা গ্রামের মজিবর মুন্সির ছেলে শিবির সদস্য ইদ্রিস মুন্সি (২৩), পাটিতাপাড়া গ্রামের তারা ঘোষের ছেলে জামাত নেতা আবু বক্কর (৩০) ও ভালকুটিয়া গ্রামের সোনাউল্লাহ প্রামানিকের ছেলে শিবির সদস্য রাজ্জাক প্রামানিক (২৫)।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. ফজলুল কবির তিন জনের আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাদের দর্জি নিখিল জোয়ার্দার হত্যাকাণ্ডের বিষয়ে আটক করা হয়েছে কি’না তা জানা নেই। তবে আটককৃত সকলেই পুলিশের গাড়ি পোড়ানোসহ নাশকতার একাধিক মামলার আসামী।

Tags: টাঙ্গাইল
Previous Post

ভালো না লাগলে ভাতও খাবো না: মোশাররফ করিম

Next Post

বাবা (পর্ব: তিন)

Next Post

বাবা (পর্ব: তিন)

শিক্ষায় বিনিয়োগ না হলে দেশের লক্ষ্য অর্জন সম্ভব নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT