চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধ: বহু প্রাণ বাঁচানো পশ্চিমবঙ্গের সেই চিকিৎসকরা

সোমা ইসলাম by সোমা ইসলাম
12:29 অপরাহ্ন 07, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A

১৯৭১ সালে পাকিস্তানী বর্বরতার শিকার লাখ লাখ বাংলাদেশী শরণার্থীকে চিকিৎসা দিয়েছে কলকাতা মেডিকেল কলেজ। নির্মমতার খবর পেয়ে যশোরের উদ্দেশে রওনা হওয়া ৮ সদস্যের চিকিৎসক দলের একজন ছিলেন এখন কলকাতার প্রখ্যাত নিউরোলজিস্ট শিবাজী বসু। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা পশ্চিমবঙ্গের প্রায়  ৩০০ চিকিৎসকের তালিকাটি প্রকাশ করার অনুরোধ তার।

পাকিস্তানীরা তখন তছনছ করে দিয়েছে পুরো দেশ। জ্বলছে পূর্ব বাংলা, জীবন বাঁচাতে সীমান্তের দিকে ছুটছে মানুষ। খবর পেয়ে কলকাতা মেডিকেলের ডক্টর সত্যেন বসুর নেতৃত্বে ৮ সদস্যের চিকিৎসকদল যাত্রা করে যশোরের দিকে। সেখানকার নাভারন হাসপাতালে তখন শত শত ধর্ষিতা নারী। বীভৎস নির্যাতনের শিকার হওয়া মানুষের সেবায় আসা দলের সবচেয়ে তরুণ ডাক্তার ছিলেন শিবাজী বসু।

ফরিদপুরের আলদী গ্রামে জন্ম নেয়া শিবাজী বললেন, সেবার মধ্য দিয়ে জেহাদ ঘোষণা করেছিলেন পাকিস্তানী নির্যাতনের বিরুদ্ধে।

প্রতিরাতে গোলার আওয়াজ যতো বাড়তো শঙ্কাও ততো প্রকট হতো, কারণ ভোর হলেই দেখতে হবে মৃত্যুর ঢল। যুদ্ধাহত মানুষের চিকিৎসা যখন চলছে তখন একদিন খুব ভোরে গোয়েন্দারা সব চিকিৎসকদের হসপিটাল ছাড়তে বলেন। প্রাণ নিয়ে কিছু দুর যাবার পর দেখলেন দাউ দাউ করে জ্বলছে সেই হাসপাতাল।

সেই সময় বিভিন্ন ক্যাম্পে দায়িত্ব পালন করা প্রায় ৩০০ ডাক্তারের তালিকা করা কঠিন নয়, তারপরও কোনো দেশ সেটা করেনি বলে খানিকটা আক্ষেপ তার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের প্রতি শত সহস্র সালাম তার। তবে, রাজাকাররা এখনো রয়ে গেছে বলে সর্তক থাকতে বললেন বাংলাদেশকে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: কলকাতাবাংলাদেশীমুক্তিযুদ্ধশরণার্থী
Previous Post

বিতর্কিত স্টোকস, হেলস ইংল্যান্ডের ওয়ানডে দলে

Next Post

ষষ্ঠ দিনে ফার্স্ট লুক, ‘নোলক’ এ নতুন শাকিব

Next Post

ষষ্ঠ দিনে ফার্স্ট লুক, ‘নোলক’ এ নতুন শাকিব

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিকথা দুই কোটি টাকায় বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT