চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের স্বীকৃতি চান রাবির সাবেক কর্মচারী মকবুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

সরকারের কাছে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মচারী মো. মকবুল হোসেন (৬৫)। মুক্তিযুদ্ধকালে তিনি বার্তাবাহক ও টেলিফোন শাখায় কাজ করতেন বলে দাবি করেন।

সোমবার বিকেলে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের কাছে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মকবুল হোসেন জানান, ২০০৪ সাল থেকে মুক্তিযোদ্ধার তালিকায় নাম তোলার চেষ্টা করেন। ২০১৭ সালে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অংশগ্রহণ করলেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি।

এসময় তিনি সাংবাদিকদের কাছে ১৯৭২ সালে ভারতীয় এক ক্যাম্পে কমান্ডার ক্যাপ্টেনের দেওয়া টেলিফোন শাখায় কাজের স্বীকৃতিপত্র, ১৯৯৪ সালের ভোটার পরিচয়পত্র, ২০১৭ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের কাগজপত্র দেখান।

সংবাদ সম্মেলনে মকবুল হোসেন কিভাবে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি যুক্ত ছিলেন সেই কাহিনীর বর্ণনা দেন। তিনি জানান, ১৯৬২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাজে যোগদান করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আব্দুল হক, গণিত বিভাগের শিক্ষক আফতাবুল রহিম, রসায়ন বিভাগের শিক্ষক জিল্লুর রহমান ও ইতিহাস বিভাগের শিক্ষক এনায়েতুর রহমান মকবুল হোসেনসহ কয়েকজনকে মুক্তিযোদ্ধাদের বার্তাবাহক হিসেবে কাজ করার অনুরোধ জানান। পরে মকবুলসহ উপাচার্য বাসভবনের মালি গেদু, বাংলা বিভাগের প্রহরী মফিজ, সাবিরুল হক প্রশিক্ষণের জন্য ভারতে চলে যান। ফিরে এসে তিনি ও গেদু ৭ নম্বর সেক্টরে ক্যাপ্টেন গিয়াসউদ্দিন চৌধুরীর অধীনে বার্তাবাহকের কাজ শুরু করেন। এ ছাড়াও, তিনি রাজশাহী অঞ্চলের টেলিফোন শাখা বিচ্ছিন্নকরণের কাজ করতেন বলে দাবি করেন।

তিনি আরও জানান, ১৮ আগস্ট মুখে করে কাগজ নিয়ে যাওয়ার সময় বিনোদপুর গেটে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। রাত সাড়ে ১২টার দিকে মকবুলসহ কয়েকজনকে চোখ বেঁধে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে নিয়ে যাওয়া হয়। ওই সময় অনেককে হত্যা করা হয়। এ অবস্থান সে জ্ঞান হারিয়ে পরে যান। পরদিন সকালে জেগে উঠে ভারতীয় বাহিনীর একটি গাড়ি দেখতে পান। পরে তারা মকবুলের চিকিৎসা করার ব্যবস্থা করা দেন।

এ বিষয়ে জানতে চাইলে মকবুল হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের পর সবাই কাগজ করাচ্ছিল। আমি বুঝতে পারিনি এই কাগজের এত মূল্য। কিন্তু ওই সময়ে আমার স্ত্রী ও বড় ছেলে মারা যায়। তাই ওই সকল কাগজপত্র করার মানসিকতাও ছিল না। তবে আজ আমার কোনো চাওয়া-পাওয়া নাই। তবে মাননীয় প্রধানমন্ত্রী যদি স্বীকৃতিটা দেয় তাহলেই আমি খুশি।’

মো. মকবুল হোসেন ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়ের কাজ থেকে অবসর পান। তিনি বর্তমানে নগরীর বোয়ালিয়া থানার মেহেরচন্ডী এলাকায় থাকেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্থায়ী বাসিন্দা। তার দুই ছেলে ও এক মেয়ে। ছেলে আল-আমিনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় একটি চায়ের দোকানে কাজ করেন তিনি।

Tags: মুক্তিযোদ্ধার স্বীকৃতিরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

মেসির ফিটনেসে সমস্যা নেই

Next Post

উবার মটোর চাকা ঘুরলো সিলেটে

Next Post
উবার

উবার মটোর চাকা ঘুরলো সিলেটে

জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনের দুইটি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT