চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিপণের টাকা দেবার পরেও লাশ হলেন নিখোঁজ ব্যবসায়ী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 13, মার্চ 2022
in চাঁদপুর, জনপদ
A A
নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার, পুলিশ ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বশুর বা‌ড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হওয়া ব্যবসায়ী হান্নান মৃধার (৩৭) সন্ধান মিলেছে ১৩ দিন পর। তবে জীবিত নয়, মৃত অবস্থায়। মুক্তিপণের টাকা দিয়েও হান্নানকে জীবিত পেল না তার বৃদ্ধ পিতামাতা।

হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হোসেন মৃধার ছে‌লে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি মুদি দোকান রয়েছে।

আজ রোববার সকাল ৯টায় যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে হান্নানের মরদেহ মাটিতে পা লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। পরে পুলিশ হান্নানের বাড়িতে খবর দিলে স্বজনরা লাশ নিতে যশোরে আসে।

পরিবারের সদস্যরা জানায়, গত ১ মার্চ দুপুর ১টার দিকে হান্নান দোকান বন্ধ করে তার শ্বশুর বা‌ড়ি চাঁদপুর সদর উপ‌জেলার বিষ্ণপুর ইউ‌নিয়‌নের ৫নং ওয়া‌র্ডের প্রধা‌নিয়া বা‌ড়িতে শিশু পুত্র সন্তানকে দেখতে যায়। শ্বশুর বাড়ি থে‌কে ফেরার প‌থে সে নি‌খোঁজ হয়।

জানা যায়, ৭ মার্চ রাত ৩ টা থেকে বেনাপোল থেকে অচেনা ব্যক্তিরা মোবাইলে কল দিয়ে নিখোঁজ হান্নান তাদের কাছে বলে জানায়। তাকে ফিরে পেতে মুক্তিপণ ১ লাখ টাকা চাওয়া হয়। হান্নানের ভাই ও আত্মীয় স্বজনরা তাদের কথা বিশ্বাস করে নিখোঁজ হান্নানকে তাদের সাথে কথা বলতে বললে হান্নান কান্না জড়িত কণ্ঠে বলেছিল, ‘ভাই আমাকে বাঁচান’। তারপর তারা চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তবে ৫০ হাজার টাকা পরিবারের পক্ষ থেকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হয় বলেও জানা যায়।

হান্নানের অপহরণ ও হত্যার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Tags: চাঁদপুর
Previous Post

পাকিস্তানে দুদিন ব্যাট করে ৫০৫ পর্যন্ত গেল অস্ট্রেলিয়া

Next Post

অন্যের মতামত কেন সহ্য করতে পারছি না আমরা?

Next Post
সিরাজগঞ্জে দুইপক্ষের সংঘর্ষের দৃশ্য, মারামারি ও অস্ত্রের ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যের মতামত কেন সহ্য করতে পারছি না আমরা?

অফিসিয়াল পোশাক পরা একজন পুরুষের ছবি, গাছে ভরা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন শরণার্থীদের জন্য যুক্তরাজ্যে আবাসন সুবিধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT