চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ২৩ হাজার বন্দীকে মুক্তি দিলেন সামরিক জান্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 13, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমার সামরিক নেতা বৈঠকে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তাবাহিনী ২৩ হাজার কারাবন্দীকে মুক্তি দিয়েছে। দেশব্যাপি সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই কারাবন্দীদের মুক্তি দেন তারা।

ইউনিয়ন ডে উপলক্ষে শুক্রবার এসব কারাবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। ৫৫ জন বিদেশি নাগরিককেও মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ওই সব কারাবন্দী কোন অপরাধে অভিযুক্ত ছিলেন তা জানা যায়নি।

সেনা প্রধান জেনারেল মিন অং হ্লাইং জানিয়েছেন, একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে এবং বন্দিদের সভ্য নাগরিক হিসেবে গড়তে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফল পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এটা হয়তো রাজনৈতিক বন্দীদের জন্য জায়গা খালি করারই একটি ধাপ।

সেনা অভ্যুত্থানের জেরে দেশটিতে আরও বড় অর্থনৈতিক অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

তবে সেনাবাহিনীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এরই মধ্যে প্রতিবাদ শুরু করেছে মিয়ানমারের বিভিন্ন পেশাজীবী এবং নাগরিকদের বড় একটা অংশ।

অভ্যুত্থানের পর থেকে সু চি কোথায় আছেন তা এখনও পরিস্কার করেনি দেশটির সেনাবাহিনী। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি অভিযোগ; আমদানি-রপ্তানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস (ওয়াকিটকি) ব্যবহার করা। এসব অভিযোগে ২ বছরের কারাদণ্ড হতে পারে তার।

Tags: কারাবন্দীমিয়ানমারমুক্তিসামরিক জান্তা
Previous Post

হুমায়ুন ফরীদি আছেন মানুষের মনে

Next Post

মুশফিক-মিঠুনের প্রতিরোধ ভাঙলেন কর্নওয়াল

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-মিঠুনের প্রতিরোধ ভাঙলেন কর্নওয়াল

শাহিনবাগে নাগরিকত্ববিরোধী আইনের প্রতিবাদে হাজারো মানুষ জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহিনবাগে নাগরিকত্ববিরোধী আইনের প্রতিবাদ খারিজ করেছে সুপ্রিম কোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT