চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সহিংসতা বন্ধে জাতিসংঘের আহবান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমারে সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা টর্চ লাইট জ্বালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে অবিলম্বে সব ধরণের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংকটের মধ্যস্থতার জন্য মিয়ানমার একজন বিশেষ দূতকে সেখানে ভ্রমণের অনুমতি দেবে বুধবার, দেশটির প্রতি এ আশা করছে সংস্থাটি।

দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) মিয়ানমারে তাদের প্রতিনিধি পাঠাতে চায়।

গতবছর জান্তার ক্ষমতা দখলে ব্যাপক বিক্ষোভ এবং ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মারাত্মক দমন-পীড়নের সূচনা হয়। সেখানকার সহিংস পরিস্থিতিতে সমঝোতার জন্য আসিয়ান প্রতিনিধি হিসেবে কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রী প্রক সোখোনকে মিয়ানমারে পাঠানো হবে।

নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ কম্বোডিয়ার মন্ত্রীর সফরের অপেক্ষায় রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে দেখা করার এবং কাজ করার মাধ্যমে সংলাপ প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি মানবিক সহায়তার সুযোগ সৃষ্টি করবে।

বিবৃতিতে আরও বলা হয়, জান্তার অভ্যুত্থানে প্রাণঘাতি সংঘাতের একবছর পূর্ণ হওয়ার দিনে নিরাপত্তা পরিষদে ব্রিটেন এই খসড়া প্রস্তাব উত্থাপন করে এবং সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়।

নিরাপত্তা পরিষদ দেশটিতে সাম্প্রতিক সহিংসতা এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় একটি মনিটরিং গ্রুপ জানিয়েছে, দেশটিতে অভ্যুত্থানের পর থেকে ১৫০০ বেশি লোকের মৃত্যু হয়েছে এবং ১১ হাজারের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

দেশটির সাবেক বেসামরিক নেত্রী অং সান সুচি এবং সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে কারাগারে পাঠানো হয়েছে।

Tags: অং সান সুচিজাতিসংঘমিয়ানমার
Previous Post

যুক্তরাষ্ট্র ভ্রমণে করোনা পরীক্ষার নিয়ম সহজ করতে আহ্বান

Next Post

নিউজিল্যান্ড সীমান্তে নিষেধাজ্ঞা শিথিল

Next Post
জেসিন্ডা আরডার্ন আইসোলেশনে, ব্রিটিশ প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড সীমান্তে নিষেধাজ্ঞা শিথিল

বৃদ্ধ পুরুষের মুখের ছবি, গা darken, হালকা পেছনে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার শুধু কান্না আসছে: একুশে পদকপ্রাপ্তির পর মাসুম আজিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT