চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সহিংসতায় মৃত্যু ৭০, অবরোধের আহ্বান জাতিসংঘের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 12, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শোকাহত পরিবার নিহতের ছবি ধরে কান্নাকাটি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে ক্রমাগত বেড়ে চলা সহিংসতা বন্ধে দেশটিকে অবরোধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা টমাস অ্যান্ড্রু।

তিনি বলেছেন, সামরিক অভ্যুত্থানের দিন থেকে ব্যাপক সহিংসতায় কমপক্ষে ৭০ জনকে ‘হত্যা’ করেছে জোরপূর্বক ক্ষমতা দখলকারী জান্তারা। যাদের অর্ধেকের বেশির বয়স ২৫ বছরের নিচে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষের বিক্ষোভ দমনে এমন দমনপীড়ণ, খুন, নির্যাতন ও হয়রানিমূলক কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করছেন জাতিসংঘের এই কর্মকর্তা।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে এমন বক্তব্য দিয়েছেন তিনি।

অ্যান্ড্রু বলেন, ক্ষমতা দখলের পর দুই হাজারের বেশি মানুষকে বেআইনিভাবে আটক করে রেখেছে সেনাবাহিনী। গণতান্ত্রিক শাসন দাবি করা বিক্ষুব্ধদের ওপর সহিংসতা ক্রমাগত বেড়েই চলেছে।

তিনি বলেন, মিয়ানমার নামের দেশটি খুনি ও অবৈধ শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনীর লোকেরা বিক্ষোভকারী, চিকিৎসাকর্মী ও পথচারীদের নির্মমভাবে মারধর করেছে- এমন ঘটনার বিস্তৃত ভিডিওচিত্র প্রমাণ হিসেবে রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস-সদস্য টমাস অ্যান্ড্রু ওয়াশিংটন থেকে ভিডিও বার্তায় এই আলোচনায় অংশ নেন।

সেখানে তিনি বলেন, মিয়ানমারে মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশ করার অধিকারের মত মৌলিক অধিকারগুলো চর্চা করতে পারছেন না সেখানকার নাগরিকেরা।

এমতাবস্থায় দখলকারী সামরিক কর্তৃপক্ষ এবং সামরিক বাহিনীর মালিকানাধীন মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের বিরুদ্ধে বহুপক্ষীয় অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন তিনি-আল জাজিরা।

Tags: মিয়ানমারসামরিক বাহিনী
Previous Post

দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে কোন ধরণের গণতন্ত্র চান: স্থানীয় সরকার মন্ত্রী

Next Post

পর্যাপ্ত খাবার না পেয়ে স্থানীয়দের বাড়িতে বানরের উৎপাত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যাপ্ত খাবার না পেয়ে স্থানীয়দের বাড়িতে বানরের উৎপাত

অভিনেতা মনোজ বাজপেয়ী করোনায় আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত অভিনেতা মনোজ বাজপেয়ী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT