চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে বিক্ষোভ সমাবেশে সামরিক জান্তার ট্রাকচাপায় নিহত ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 06, ডিসেম্বর 2021
in আন্তর্জাতিক
A A
মিয়ানমারে বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ সমাবেশের উপর সামরিক ট্রাক তুলে দেয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচ জনের নিহত হওয়ার খবর জানিয়েছে রয়টার্স। এ ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী।

দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে এ ঘটনা ঘটেছে বলে জানায় বিবিসি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় পলায়নরত বিক্ষোভকারীদের পেটানো শুরু করে সেনা সদস্যরা। এমনকি তাদের উপর গুলিও চালানো হয়।

রয়টার্স জানায়, কমপক্ষে ১৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ফ্ল্যাশ মব’ বিক্ষোভ শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই গাড়ি তুলে দেয় নিরাপত্তা বাহিনী।

রয়টার্সকে এক বিক্ষোভকারী জানান, আমি আঘাত পেয়ে ট্রাকের সামনে পড়ে যাই। একজন সেনা সদস্য আমাকে রাইফেল দিয়ে পেটাতে শুরু করে। পরে গুলি চালাতে গেলে সৌভাগ্যক্রমে আমি পালিয়ে বাঁচতে সক্ষম হই।

অন্যদিকে সমাবেশ থেকে ১১ জনকে গ্রেপ্তার ও তিনজনের আহত হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। তবে বিক্ষোভকারীদের উপর ট্রাক তুলে দেয়ার কথা অস্বীকার করেছে তারা।

মিয়ানমারে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের ঘটনার পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিবাদ সমাবেশে সহস্রাধিক জনকে হত্যা ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় বিবিসি।

জাতিসংঘ দেশটির সামরিক সরকারের এ ধরনের কার্যক্রমকে মানবতাবিরোধী বলে আখ্যা দিয়ে আসছে। জাতিসংঘ থেকে বারবার তদন্ত করবার কথা বলা হলেও মিয়ানমার সামরিক জান্তার অসহযোগিতামূলক আচরণের কারণে সেটিও করা সম্ভব হচ্ছে না।

Tags: মিয়ানমারসামরিক জান্তা
Previous Post

নির্মাতা তারেক মাসুদের ৬৫তম জন্মদিন

Next Post

মাহবুবুল হক শাকিলের মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া

Next Post
চ্যানেল আই অনলাইন স্মরণসভায় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহবুবুল হক শাকিলের মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া

সাকিব মাঠে বসে অনুশীলন করছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের ছুটি মঞ্জুর, যাচ্ছেন না নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT