চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ‘নিখোঁজ’ রয়টার্সের দুই সাংবাদিক পুলিশ হেফাজতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 13, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A

মিয়ানমারে ‘নিখোঁজ’ রয়টার্সের দুইজন সাংবাদিক আসলে পুলিশের হেফাজতে রয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। তবে ইয়াঙ্গুন থেকে এই দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও-কে কেন গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি। তাদের গ্রেপ্তারের বিষয় ও বর্তমান পরিস্থিতি নিয়ে অবিলম্বে আরও তথ্য পেতে সচেষ্ট বলে জানিয়েছে রয়টার্স।

মিয়ানমার সাংবাদিকের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাড়াচ্ছে, বিশেষ করে শক্তিশালী সামরিক বাহিনী বিষয়ক খবরের ক্ষেত্রে।

স্থানীয় পত্রিকাগুলো জানায়, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট’এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই মামলার সাথে জড়িত একজন আইনজীবী বিবিসিকে জানান, এই দুইজনের ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

স্থানীয় পত্রিকা ফ্রন্টেয়ার মিয়ানমার জানায়, দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে মিলিটারি রিপোর্ট এবং উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যের একটি ম্যাপ পাওয়া গিয়েছিলো।

রয়টার্স জানায়, একজন মুখপাত্র নিশ্চিত করেছে, মঙ্গলবার রাতে একজন পুলিশ অফিসারের সাথে তাদের গ্রেপ্তার করা হয়।

মিয়ানমারের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, অত্যন্ত নীতিবিরুদ্ধ এই গ্রেপ্তারে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তারা জানায়, ইয়াঙ্গুনে পুলিশ কর্মকর্তাদের সাথে দেখা করার আমন্ত্রণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একটি গণতন্ত্রকে সফল করতে, সাংবাদিকদের স্বাধীনভাবে তাদের কাজ করতে দিতে হবে। এই গ্রেপ্তারের বিষয়ে ব্যাখ্যা দিতে এবং সাংবাদিকদের আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানাই।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের উপর নির্মম অত্যাচার-নিপীড়ণ চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। অত্যাচারের মুখে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই ‘জাতিগত নিধনের’ তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক বিশ্ব।

রোহিঙ্গাদের আবাসস্থল রাখাইন রাজ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার কঠোর ভাবে নিয়ন্ত্রিত করে রেখেছে মিয়ানমারের সেনাবাহিনী। নভেম্বর মাসে দুইজন বিদেশী সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সাংবাদিকরা স্বাধীন গণমাধ্যমের জন্য ‘ভয়ের পরিবেশ’ বিরাজ করছে বলে জানিয়েছে।

Tags: মিয়ানমাররয়টার্সরোহিঙ্গা
Previous Post

শুনানির কারণে টি-টেন লিগে অনিশ্চিত তামিম

Next Post

ওয়াশ কর্মসূচি বাস্তবায়নে কর্মকৌশল ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন

Next Post

ওয়াশ কর্মসূচি বাস্তবায়নে কর্মকৌশল ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন

বাংলাদেশের সমুদ্র সৈকত থেকে রিপোর্টিং করছেন চ্যানেল আই অনলাইন সাংবাদিক।. Channel i News - চ্যানেল আই নিউজ

পেছনেই জ্বলছিলো রোহিঙ্গাদের ঘরবাড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT