চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে অভ্যুত্থান ব্যর্থ করতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 04, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শহরের রাস্তায় একজন নারী ট্রাফিক নিয়ন্ত্রণে হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারে ঘটে যাওয়া সেনা অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, নির্বাচনের বিপরীতমুখী পরিবর্তন অগ্রহণযোগ্য। অভ্যুত্থানে জড়িত নেতাদের অবশ্যই বুঝতে হবে যে, দেশকে শাসন করার কোনো পথ এটা নয়।

এর আগে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই অভ্যুত্থানের নিন্দা জানিয়ে বিবৃতি দেয়ার উদ্যোগ নিলে তাতে ভেটো দেয় চীন।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব মিয়ানমারে সাংবিধানিক আদেশ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তার আশা এই বিষয়ে নিরাপত্তা পরিষদ ঐক্যবদ্ধ থাকবে।

তিনি বলেন, ‘এই অভ্যুত্থান যাতে ব্যর্থ হয় তা নিশ্চিত করার জন্য মিয়ানমারের উপর পর্যাপ্ত চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব নেতাদের একত্রিত করতে আমাদের যা করা সম্ভব আমরা তাই করবো।’

‘‘নির্বাচনের ফলাফল ও জনগণের ইচ্ছেকে ঘুরিয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। আমার আশা মিয়ানমারের সেনাবাহিনীকে বোঝানো সম্ভব যে, এটা দেশ শাসনের কোনো পথ নয় এবং সামনে এগিয়ে যাওয়াও পথ নয়।’’

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সাং সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

তবে সেনাবাহিনীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এরই মধ্যে প্রতিবাদ শুরু করেছে মিয়ানমারের বিভিন্ন পেশাজীবী এবং নাগরিকদের বড় একটা অংশ।

অভ্যুত্থানের পর থেকে সু চি কোথায় আছেন তা এখনও পরিস্কার করেনি দেশটির সেনাবাহিনী। যদিও তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি অভিযোগ; আমদানি-রপ্তানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস (ওয়াকিটকি) ব্যবহার করা।

এই অভিযোগে ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। অভিযোগ প্রমাণিত হলে তার ২ বছরের কারাদণ্ড হতে পারে।

Tags: অ্যান্তোনিও গুতেরেসজাতিসংঘজাতিসংঘ মহাসচিবমিয়ানমারসেনা অভ্যুত্থান
Previous Post

সাকিবের ফিফটি, ঝলমলে সকালে লিটন-বিচ্ছেদ

Next Post

৩০০ পেরিয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০০ পেরিয়ে বাংলাদেশ

প্রমিত উচ্চারণের প্রয়োগ নিশ্চিতের তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT