চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের সীমান্তবর্তী সাগর থেকে আরো ৫ বাংলাদেশী উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:15 পূর্বাহ্ন 19, মে 2015
in বাংলাদেশ
A A

অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে শতাধিক বাংলাদেশী এখনো ভাসছে মিয়ানমারের নিকটবর্তী সাগরে। এর মধ্যে কৌশলে ফেরত আসা আরো ৫ জনকে মঙ্গলবার উদ্ধার করেছে বিজিবি।

এর আগে সোমবার কোষ্টগার্ড ও বিজিবি হাতে আরো ১৩ বাংলাদেশীকে উদ্ধার করা হয়।

বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, মঙ্গলবার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকা থেকে ৫ বাংলাদেশীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বাংলাদেশীরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কল্যানপুর এলাকার রেজাউল করিমের ছেলে রবিউল ইসলাম (১৮), একই এলাকার সাইদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (১৫), ঝিনাইদাহ জেলার হাটবাকুয়া উপজেলার মগরখালী এলাকার মুশফিকুর বিশ্বাসের ছেলে মো.মঞ্জুর বিশ্বাস (১৭), একই এলাকার শরিফুল সরদারের ছেলে রুবেল সরদার (২৪), জয়হাটপুর জেলার ক্ষেতলাল উপজেলার বানাইচাট এলাকার আলীম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৩৮)।

বিজিবি কর্মকর্তা জানান, গত কিছুদিন যাবত বাংলাদেশী নাগরিকগণ অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার অভ্যন্তরে সাগরে নৌযোগে ভাসমান অবস্থায় আছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ মে বাংলাদেশী গরু ব্যবসায়ীরা ৬ জন বাংলাদেশী দেখতে পেয়ে নৌকা যোগে তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করে। একই ভাবে মঙ্গলবার ভোরেও আসে আরো ৫ জন।

এরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছে, গত ২ মাস পূর্বে কক্সবাজার মহেশখালী এলাকা থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দালাল চক্রের সদস্যরা তাদেরকে ফিশিং নৌকা করে সাগরে নিয়ে যায়। উদ্ধার হওয়া বাংলাদেশীদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার বিজিবির ৬ জন ছাড়াও কোষ্টগার্ড উদ্ধার করে আরো ৭ জন।

Tags: অভিবাসীমানব পাচারমানবপাচার
Previous Post

১৪ বাংলাদেশীকে ফেরত দিয়েছে মিয়ানমার

Next Post

পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট

Next Post

পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট

'মায়া যথার্থ বলেছেন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT