চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের মতো উসকানির সুরে কথা বলছে বিএনপি: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 26, আগস্ট 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

সরকার রোহিঙ্গা সঙ্কট নিরসনে পুরোপুরি ব্যর্থ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দাবি করেছেন তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: সীমান্তে গত দু’বছরে থেকে মিয়ানমার সরকার যে উসকানি দিচ্ছে, যে ভাষায় কথা বলছে; বিএনপিও সে উসকানির ভাষায় কথা বলছে।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: উখিয়া-টেকনাফে আমাদের জনসংখ্যা চার লাখ আর রোহিঙ্গা ১১ লাখ৷ এ রোহিঙ্গাদের জন্য দেশে-বিদেশে তদবিরের পর তদবির কারা করেছেন? আপনারা (বিএনপি) করেছেন এখন তারা নিজেরা রাজনীতিতে সঙ্কটের ফাঁদে পড়ে আবোল-তাবোল বকছে। দু’বছর থেকে মিয়ানমার সীমান্তে বারবার উসকানি দিয়েছে। আমাদের নেত্রী বারবার সতর্ক করেছেন, এদের ফাঁদে পা দেওয়া যাবে না।

তিনি আরও বলেন: মিয়ানমার সরকার গত দু’বছর ধরে সীমান্তে সুরে কথা বলেছ, সে সুরে কথা বলছে বিএনপি।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আগের যেকোন সময়ের থেকে বেশি দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায় না। কেন চায় না, তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এটা নিয়ে যারা কাজ করে তারা এটা ভালো জানে। মিয়ানমার সরকারের ওপর প্রেসার আগের থেকে অনেক বেড়েছে৷ তাই ভেতরে যাই থাক এখন তারা এদের ফিরিয়ে নেওয়ার মুখে কথা বলছে, এটা শেখ হাসিনার সরকারের সফলতা।

তিনি বলেন: চক্রান্ত চলছে বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যই ছিলো প্রতিবিপ্লব গড়ে তুলে পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে নিয়ে যাওয়া। বিএনপি এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে৷

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে কাদের বলেন: বঙ্গবন্ধুর কথা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। তিনি বলেছেন, বড় কাজ করতে হলে বড় ত্যাগ শিকার করতে হবে। শেখ হাসিনা সে পথেই এগিয়ে চলেছেন। তাকে থামিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। আমি আপনাদের বলবো জনগণকে সঙ্গে নিয়ে তাদের এ চক্রান্তকে প্রতিহত করতে হবে।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Tags: ওবায়দুল কাদেরবিএনপিরোহিঙ্গা
Previous Post

নোয়াখালীর সুবর্ণচরে হচ্ছেটা কী?

Next Post

সিরিজের সঙ্গে পয়েন্ট সমতায় শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

Next Post

সিরিজের সঙ্গে পয়েন্ট সমতায় শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

নির্বাচকদের পরিকল্পনায় আছেন আফিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT