চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারকে বিচারের আওতায় আনবে ওআইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 অপরাহ্ন 06, মে 2018
in আন্তর্জাতিক
A A

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং ওআইসির পুনর্গঠনের প্রস্তাবসহ ৩৭ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুই দিনের ৪৫তম সম্মেলন। মিয়ানমারকে বিচারের আওতায় আনতে মন্ত্রী পরিষদ কমিটি গঠনের সিদ্ধান্তও নিয়েছে ওআইসি।

ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি’র এবারের সম্মেলনে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সংকট। এই মানবিক বিপর্যয়ের স্থায়ী সমাধানে বিশেষ এক অধিবেশনে মিয়ানমারকে জবাবদিহিতা ও বিচারের আওতায় আনতে ওআইসিতে মন্ত্রী পর্যায়ের কমিটি গঠনে প্রস্তাব আনে গাম্বিয়া।
এই প্রস্তাবের ওপর আলোচনার পর ওই কমিটি গঠনের সিদ্ধান্ত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এ এইচ মাহমুদ আলী বলেন, প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা প্রস্তুত। তবে তাদের নিরাপদে ফিরিয়ে দেয়ার পরিস্থিতি এখনো হয়নি। তাদের ধ্বংস হয়ে যাওয়া ঘর পুনরায় তৈরি হয়নি।

রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে, মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন ওআইসির মহাসচিব।

ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল-ওতাইমিন বলেন, রোহিঙ্গাদের ওপর এই বর্বরতা জাতিগত নিধন। এই দায় মিয়ানমারকেই নিতে হবে। এর সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালতসহ বৈশ্বিক সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে।

এই সম্মেলনে আসা সিদ্ধান্তগুলোকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভবিষ্যতে আরও সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা তার।

সামিয়া রহমান প্রিমার ভিডিও রিপোর্ট:

Tags: লিড নিউজ
Previous Post

২৫ উদ্যোক্তাকে সম্মাননা জানালো ‘চাকরি খুঁজবো না, চাকরি দেব’

Next Post

তফসিলের পরে ভোট বন্ধ!

Next Post
গাজীপুর সিটি নির্বাচন

তফসিলের পরে ভোট বন্ধ!

টেকনাফে ৭ মাদকসেবীর সাজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT