চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রিপল সেঞ্চুরিতে মিয়াঁদাদের রেকর্ডের পাশে মালিকের ভাতিজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাট উঁচু করে উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন মুহাম্মদ হুরাইরা। অনূর্ধ্ব-১৯ দলে আলোকাড়া ওপেনার গড়ে ফেলেছেন দেশটির কনিষ্ঠতম ব্যাটার হিসেবে অনন্য এক অর্জন। নাম লিখিয়েছেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের রেকর্ডের পাশে।

ডানহাতি ব্যাটার হুরাইরার আরেকটি পরিচয়, তিনি পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিকের ভাইয়ের ছেলে। ঘরোয়া ক্রিকেটে চলতি মৌসুমে অভিষেক হয়েছে তার। ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করে দিচ্ছেন আগমনী বার্তা।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কায়েদ-এ-আজম ট্রফিতে বেলুচিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরির মহাকাব্যিক ইনিংসটি খেলেছেন হুরাইরা। বসেছেন প্রায় ৪৫ বছর আগে (১৯৭৫-৭৬ মৌসুমে) জাভেদ মিয়াঁদাদের করা রেকর্ডের পরের স্থানে।

হুরাইরা ক্যারিয়ারের প্রথম ট্রিপলটি করলেন ১৯ বছর ২৩৯ দিন বয়সে। ১৭ বছর ৩১০ দিন বয়সে ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি মিয়াঁদাদ।

ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন পাকিস্তানের হয়ে ৩৪৩ বলে ৩১১ রান করেছেন হুরাইরা। ইনিংস সাজানো ৪০টি চার ও ৪ ছক্কায়। বড় স্কোর গড়েছে তার দলও। ৪ উইকেট হারানো দলটি ইনিংস ঘোষণা করেছে ৬২১ রানে। বেলুচিস্তান সব উইকেট হারিয়ে আগে করেছে ৩০৫ রান।

Tags: পাকিস্তানবেলুচিস্তানলিড স্পোর্টসশোয়েব
Previous Post

ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে সুদের হার বাড়ছে, ভারতে শেয়ারবাজারে ধস

Next Post

ওমিক্রন থেকে রক্ষায় ছুটিতে ভ্রমণ সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Next Post
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা নিয়ে ছুটিতে ভ্রমণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রন থেকে রক্ষায় ছুটিতে ভ্রমণ সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ক্যুইবেকের বিমানবন্দরে যাত্রীরা লাইন ধরে চেক ইন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যুইবেকে আবারও লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT