চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকান সুন্দরীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 পূর্বাহ্ন 27, নভেম্বর 2017
in বিনোদন
A A
মিস ইউনিভার্সে

সব জল্পনা-কল্পনা শেষে ঘোষণা করা হলো মিস ইউনিভার্স-২০১৭ এর নাম। এ বছরের মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠলো দক্ষিণ আফ্রিকান সুন্দরী ডেমি-লেই নেল-পিটারসের মাথায়। বিশ্বের ৯২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এ খেতাব অর্জন করলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে তখন কেবল সন্ধ্যা ঘনিয়ে আসছে আর বাংলাদেশে তখন সবে ফুটছে ভোরের আলো। এরই মধ্যে শহরের প্ল্যানেট হলিউডে সন্ধ্যে সাতটায় শুরু হয় ঝলমলে এ অনুষ্ঠান।এবার ছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৬ তম আসর।

অন্যদিকে প্রতিযোগিতায় অংশ নেওয়া ভারতীয় সুন্দরী শেষ পর্যন্ত বাদ পড়ে যান। প্রতিযোগীতায় প্রথম রানারআপ হয়েছেন কলম্বিয়ান সুন্দরী লরা গনজালেজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন জ্যামাইকান সুন্দরী ডেভিনা বেনেট।

ডেমি-লেই নেল-পিটারসের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। তার জন্ম ১৯৯৫ সালে। প্রতিযোগিতার এবারের বিজয়ীকে মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ফ্রান্সের আইরিশ মিত্তেনায়র। ফাইনাল অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্টিভ হার্ভে। কেবল সৌন্দর্য নয় নিজের মেধা এবং বুদ্ধি দিয়ে প্রথম থেকেই মিস ইউনিভার্স দর্শকদের মন কেড়ে নেন৷

চূড়ান্ত পর্বের আগে প্রতিযোগীরা মুখোমুখি হয় মিস ইউনিভার্স প্রিলিমিনারি কম্পিটিশন ও ন্যাশনাল কস্টিউম পর্বে। সেখানে সুন্দরীরা সুসজ্জিত ছিলেন তাদের নিজ দেশের জাতীয় পোশাকে। এবারের আসরের প্রতিযোগীদের বয়স ছিল ১৮-২৯ বছর। এবারই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাম লেখায় কম্বোডিয়া ও নেপাল। ১৯৫২ সালে ক্যালিফোর্নিয়ার লংবিচে এ প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। মিস ইউনিভার্স হোম পেইজ

Demi-Leigh Nel-Peters
প্রতিযোগিতার এবারের বিজয়ীকে মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ফ্রান্সের আইরিশ মিত্তেনায়র।
মিস ইউনিভার্স
এবার ছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৬ তম আসর।

Tags: ডেমি-লেই নেল-পিটারসমিস ইউনিভার্স
Previous Post

প্রাণি সম্পদের চিকিৎসার অভাবে দুগ্ধ খামারিদের চরম সংকট

Next Post

জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরকে গলা কেটে হত্যার চেষ্টা

Next Post
অসুস্থ ব্যক্তির জন্য হাসপাতালে রোগীরা প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরকে গলা কেটে হত্যার চেষ্টা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে পদত্যাগ করলেন পাকিস্তানের আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT