চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ অপূর্ব-মেহজাবীন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 25, জুলাই 2020
in বিনোদন
A A
প্রেমের প্রস্তাবে নারীর প্রতিক্রিয়া, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউল ফারুক অপূর্ব আর মেহজাবীন চৌধুরী। পর্দায় দুজনের রসায়ন এককথায় অনবদ্য। এতদিন তাদের দুজনকে সাধারণত প্রেমিক-প্রেমিকা-রূপে দেখা গেলেও এবার সেই ধারায় কিছুটা পরিবর্তন আনলেন। দুজনে হাজির হচ্ছেন ভিন্ন চরিত্রে। যেখানে প্রেম থাকলেও প্রেক্ষাপট বেশ আলাদা।

সিএমভি প্রযোজিত বিশেষ এই ঈদ নাটকের নাম ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’। রাজীব আহমেদের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

সম্প্রতি শুটিং শেষ হওয়া এই নাটকে প্রথমবারের মতো অপূর্ব ও মেহজাবীনকে ‌দেখা যাবে ‘চাপাবাজ’ চরিত্রে। যে দুজনের কাজই হলো, সারাক্ষণ বানিয়ে বানিয়ে নিজেদের সম্পর্কে বাড়িয়ে বলা। বিশেষ করে নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেও দুজনের অভিব্যক্তি থাকে উচ্চবিত্তের সন্তানদের মতো।

নাটকটি নিয়ে অপূর্ব বলেন, এমন কাজ বা চরিত্রে সচরাচর অভিনয় করি না বা করতে চাই না। কিন্তু এবার করলাম। কারণ আমাদের চারপাশ গুমোট হয়ে আছে। আমরা হাসতে ভুলে যাচ্ছি। এই মহামারি কবে শেষ হবে তাও আমরা জানি না। আমরা নিজেরাও প্রচণ্ড আতঙ্ক নিয়ে শুটিং করছি। সবমিলিয়ে আমি মনে করি এটা অসম্ভব মজার একটি নাটক হলো।

সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকটি সিএমভি’র প্রযোজনায় তৈরি হলেও ঈদের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে দীপ্ত টিভিতে। একইসঙ্গে উন্মুক্ত হবে প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেও। নিশ্চিত করলেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

নাট্যকার রাজীব আহমেদ বলেন, টাকার কাছে গোটা পৃথিবী দাস। যার টাকা আছে তার কাছে সবকিছু অনেক সহজ হয়ে ধরা দেয়। এই ধারণা থেকেই নিম্নমধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের অনেক ছেলে-মেয়ে ক্রমাগত মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু যখন তারা ফিল করে যে, একে অপরকে সত্যিই ভালোবাসে- তখন মিথ্যাগুলো তাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি।

‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, আমি সিরিয়াস গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। তবে এবার আর সিরিয়াস আলাপে যাইনি। আমার মনে হয়েছে, এখন একটু হালকা বা নির্ভার হওয়া দরকার। প্রচুর হাসা দরকার। সেই ভাবনা থেকেই এই গল্পটি বেছে নেওয়া। যেখানে হাসির ভেতর দিয়ে দেখা যাবে আমাদের সমাজের বা মানসিকতার বাস্তব চিত্রটাও।

রুবেল হাসান জানান, এখানে অপূর্ব ও মেহজাবীন দুজনই নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়ে। কিন্তু দুজনই এমনভাবে চলে এবং নিজেকে উপস্থাপন করেন- যাতে যে কেউ ধরে নেন তারা উচ্চবিত্ত পরিবারের সন্তান। মজার বিষয় ঘটলো, দুজনে যেদিন প্রথম মুখোমুখি হলেন। একে অপরের চাপাবাজিতে এতোই মুগ্ধ হলেন- দুজনেই প্রেমে পড়ে গেলেন! এরপর ক্রমশ তারা দুজন হাঁটতে থাকেন মিথ্যার বোঝা নিয়ে নির্মম বাস্তবতার দিকে।

Tags: অপূর্বমেহজাবীন চৌধুরীরাজীব আহমেদ
Previous Post

করোনাভাইরাস: কেন্দ্রীয় ঔষধাগারের সদ্য সাবেক পরিচালকের মৃত্যু

Next Post

করোনাভাইরাস: নমুনা পরীক্ষা কম হওয়ার কারণ জানাল স্বাস্থ্য অধিদপ্তর

Next Post
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর লোগো, স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নমুনা পরীক্ষা কম হওয়ার কারণ জানাল স্বাস্থ্য অধিদপ্তর

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯ চ্যাম্পিয়ন দলের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পর বিপিএল, ডিপিএলের ভাগ্য নির্ধারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT