চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশা-জায়েদের পদত্যাগ চেয়ে রাস্তায় শতাধিক শিল্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 19, জুলাই 2020
in বিনোদন
A A
শিল্পীরা মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেউ ৩০ বছর, কেউ বা ৪০ বছর ধরে অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন। কেউ বা সাদাকালো যুগ থেকে চলচ্চিত্রে কাজ করতেন। কিন্তু গত নির্বাচনের আগে তারা শিল্পী সমিতির সদস্যপদ হারিয়েছেন।

সদস্যপদ হারানোদের অভিযোগ, ক্ষমতা বলে বর্তমান সেক্রেটারি জায়েদ খান সদস্যপদ বাতিল করেছেন। তাকে সাপোর্ট দিয়েছেন মিশা সওদাগর। শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন রাস্তায় নেমে মিশা-জায়েদের পদত্যাগ চাইলেন।

রবিবার সকাল ১১ টায় প্রায় শতাধিক সদস্যপদ হারানো শিল্পীরা এফডিসির গেটে মানববন্ধন করেছেন, সেই সঙ্গে কণ্ঠে আওয়াজ তোলেন ‘যে নেতা শিল্পীদের সম্মান করে না, তাকে আমরা চাই না।’ পাশাপাশি ভোটাধিকার ফেরত দেওয়ার দাবিও তোলেন তারা।

পুনরায় সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তারা। একইসঙ্গে মিশা-জায়েদ খানের পদত্যাগ চেয়ে অভিযোগ করে জানান, অন্যায়ভাবে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। তারা এও জানতে চেয়েছেন, কেন তাদের রিজিক নষ্ট করা হচ্ছে? চলচ্চিত্রকে ভালোবেসে তারা কি অপরাধ করেছে?

মিশা-জায়েদের পদত্যাগ চেয়ে তারা বলেন, মিশা যায় ক্ষমতায় আসার আগে কখনোই এফডিসিতে এতো গণ্ডগোল ছিল না। তারা আমাদের সদস্য পদ বাতিল করে এফডিসি থেকে অপমান অপদস্থ করে বের করে দিয়েছেন। অথচ ২৫ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি আগে এমন খারাপ অবস্থা কখনো দেখিনি।

তারা ক্ষমতা ছাড়লেই এফডিসিতে আবার শিল্পীদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে বলে দাবি তাদের। বিশেষ করে জায়েদ খান শিল্পী সমিতিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করছেন বলেও তাদের অভিযোগ।

অসংখ্য সিনেমায় খল চরিত্রে অভিনয় করে সদস্যপদ হারানো জামাল পাটোয়ারি বলেন, জায়েদ খান শিল্পী সমিতিকে ব্যবহার করছিল। প্রতিবাদ করার আমার সদস্যপদ বাতিল করে। এছাড়া মিথ্যে মাদক ব্যবসায়ী বানিয়ে আমার নামে মামলা করে। ক্ষমতা প্রয়োগ করে আমার এফডিসির গেটে ঢোকা বন্ধ করে দেয়।

তিনি বলেন, জায়েদ খান ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন দিয়ে মানুষকে অপদস্থ করে যাচ্ছে। সমিতিতে থাকলে সংগঠনটির সম্মান দিনে দিনে ক্ষুণ্ণ হবে। তাই মিশা সওদাগর তাকে সমর্থন দেয়ায় তাদের দুজনের পদত্যাগ চাই। সেইসঙ্গে আমরা হারানো সদস্যপদ ফিরে পেতে চাই।

শাকিব খান-অমিত হাসান ক্ষমতায় থাকার সময় সদস্যপদ পেয়েছিলেন শান আরাফ। সমিতির উন্নয়নের জন্য তিনিসহ কয়েক জনের কাছ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে সকলের সম্মতিতে বিশেষ বিবেচনায় সদস্য করা হয়েছিল। শানের অভিযোগ শুধুমাত্র শাকিব-অমিত সদস্যপদ দেয়া তার সদস্যপদ বাতিল করেছে জায়েদ খান।

শান বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে জায়েদ খান আমার সদস্যপদ বাতিল করেছে। শাকিব অমিত হাসান যাদের সদস্যপদ দিয়েছেন, আমার মত অনেকেই একই কাজ করেছেন জায়েদ খান। এটা পুরোপুরি অন্যায়। ফারুক সাহেব রোজিনা ম্যাডাম বলার পরেও জায়েদ খান তাদের কথা শোনেনি। সবসময় স্বেচ্ছাচারীভাবে কাজ করেছেন। তাই পুনরায় সদস্য পদ ফিরে পেতে চাই এবং মিশা জায়েদের পদত্যাগ চাই।

‘এছাড়া অনেকে অসংখ্য সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেও সদস্যপদ হারিয়েছেন। তারা উপস্থিত থেকে বলেন, এক্সট্রা শিল্পীরা প্রতিটি সিনেমার অপরিহার্য অংশ। তাদের বাদ দিয়ে একবার সিনেমা ভাবুন তো! অথচ জায়েদ তাদের অপমান করলো। আমরা অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা করে আসছিলাম। কিন্তু জায়েদ কোনো কূল-কিনারা করেননি।’-বলছিলেন এক অভিযোগকারী। এ সময় জায়েদ খানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ তুলে ধরেন তারা।

এর আগে এফডিসির জহির রায়হান কালার ল্যাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্প রক্ষার দাবি তুলে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন।
সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়। সেখানে বলা হয়, এ ঘোষণার পর থেকে যারা জায়েদ খানের সঙ্গে কাজ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Tags: জায়েদ খানমিশালিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

সহজ ক্যাপশন যায় না লেখা সহজে

Next Post

হুমায়ূন আহমেদের ১০ উক্তি

Next Post
হুমায়ূন আহমেদ এর ছবি, ১৩ নভেম্বর ১৯৪৮ - ১৯ জুলাই ২০২২. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন আহমেদের ১০ উক্তি

সাহেদকে রিমান্ডে নেওয়ার জন্য আদালত ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহেদকাণ্ড ও আমাদের রাজনীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT