চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশর এয়ারলাইন্সের প্লেন ছিনতাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 পূর্বাহ্ন 29, মার্চ 2016
in আন্তর্জাতিক
A A

ছিনতাইয়ের শিকার হয়েছে মিশরের সরকারি এয়ারলাইন্স ‘ইজিপ্ট এয়ার’ এর একটি প্লেন। বিবিসি জানিয়েছে, আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়নের পর প্লেনটি ছিনতাই হয়। প্লেনটিতে ৮০ জনের বেশি যাত্রী ও ক্রু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরে সাইপ্রাসের লারান্সা এয়ারপোর্টে প্লেনটি অবতরণ করেছে। সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী এয়ারপোর্টে অবস্থান নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে। ওই বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মিশরের সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা গুলো জানিয়েছে, অভ্যন্তরীণ রুটের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী বিমানটি একজন অস্ত্রধারী ছিনতাই করে।

বিমান কর্তৃপক্ষের মুখপাত্রের বরাতে আরো জানানো হয়, আলেজান্দ্রিয়া থেকে ছিনতাই করা বিমানটি সাইপ্রাসে অবতরণ করতে বলে ছিনতাইকারী। বিমানটি সাইপ্রাসে অবতরণের কথা নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রি একটি রেডিও স্টেশন।

খবরে আরো বলা হয়, এ৩২০ বিমানটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল।

তবে প্রথমে এ৩২০’র কথা বলা হলেও পরে মিশরীয় বিমান বাহিনীর তরফ থেকে এক টুইট বার্তায় বলা হয়,  ‘আমাদের এমএস১৮১ বিমানটি নিশ্চিতভাবেই ছিনতাই হয়েছে। এ ব্যাপারে আমরা দ্রুতই অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানাবো।’

গত বছরের অক্টোবরে মিশরের শার্ম আল-শেখ অবকাশ যাপন কেন্দ্র থেকে ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়া যাওয়ার পথে সিনাই উপদ্বীপে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হলে যাত্রীদের সবাই নিহত হয়।

Tags: প্লেন ছিনতাই
Previous Post

শহীদ রুমির অদেখা কিছু ছবি

Next Post

ছবিতে নিরব-ঋদ্ধির বিয়ে

Next Post

ছবিতে নিরব-ঋদ্ধির বিয়ে

রিজার্ভ চুরির ঘটনায় প্রকাশিত হলো দুই নাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT