চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 পূর্বাহ্ন 10, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A

মিশরের টান্টা এবং আলেকজান্দ্রিয়ায় দু’টি কপটিক গির্জায় বোমা বিস্ফোরণের পর সারাদেশে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সুরক্ষার জন্য সেনা মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি।

হামলার ঘটনায় মিশরে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

জরুরি অবস্থা চলাকালে কর্তৃপক্ষ গ্রেফতারি পরোয়ানা ছাড়াই যে কোনো সন্দেহভাজনকে আটক করতে পারবে এবং যে কারও ঘরে তল্লাশি চালাতে পারবে। তবে জরুরি অবস্থা কার্যকর হওয়ার জন্য আগে পার্লামেন্টে সেটি অনুমোদন পেতে হবে বলে জানিয়েছে বিবিসি।

রোববার মিশরের নাইল ডেল্টা অঞ্চলের টান্টা শহরে অবস্থিত সেইন্ট জর্জ কপটিক চার্চে ‘পাম সানডে’ বা জেরুজালেমে যিশু খ্রিস্টের আগমনের স্মরণে একটি ভোজ অনুষ্ঠান চলছিল। এসময় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়। আহত হয় অন্তত ৭৮ জন।

এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই আলেকজান্দ্রিয়ায় সেইন্ট মার্ক কপটিক চার্চের সামনে আরও একটি বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে আরও ৩৫ জন।

আলেকজান্দ্রিয়ায় বিস্ফোরণে নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা রয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। একজন আত্মঘাতী গির্জায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় সে বিস্ফোরণ ঘটায়।

জঙ্গি গোষ্ঠী আইএস হামলা দু’টির দায় স্বীকার করে বলেছে, মিশরের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ‘পাম সানডে’র অনুষ্ঠানে হামলাগুলো চালিয়েছে তাদের যোদ্ধারাই। এ ধরণের আরও হামলার হুমকি দিয়েছে তারা।

Tags: মিশরমিশর-বোমা হামলা
Previous Post

ভারত সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

Next Post

বাবর-হাসানের ‘ক্যারিয়ার সেরায়’ সমতায় পাকিস্তান

Next Post

বাবর-হাসানের ‘ক্যারিয়ার সেরায়’ সমতায় পাকিস্তান

শাকিব খান ও বুবলি

আবার বুবলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT