মিশরের রাজধানী কায়রোর একটি গির্জায় এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৯জন নিহত হয়েছেন। গির্জায় আসা লোকজন এবং নিরাপত্তারক্ষীদের ওপর এ হামলা হয়।
এর আগে বন্দুকধারী ওই এলাকার একটি দোকানে হামলা চালিয়েও দুইজনকে হত্যা করে। পরে হামলাকারীকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। তার কাছে একটি বিস্ফোরক ডিভাইস ও মেশিনগান ছিল।









