চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিলন ভাই জাত অভিনেতা’- ওস্তাদ নির্মাতার মুগ্ধতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A

নিরবকে নিয়ে ‘আব্বাস’ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন নির্মাতা সাইফ চন্দন। তার নতুন ছবি ‘ওস্তাদ’-এ রোশান, উষ্ণ, তাসনিক, রিপা, যুবরাজসহ থাকছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তার সঙ্গে দেখা যাবে রাহা তানহাকে।

নির্মাতা বলছেন, ‘ওস্তাদ’-এর নতুন চমক মিলন-রাহা। পুরান ঢাকার রাজনীতি, ক্ষমতার লড়াই, এলাকার ওস্তাদির দ্বন্দ্বকে উবজীব্য করা হয়েছে ‘ওস্তাদ’ ছবির গল্পে। একইসঙ্গে প্রেম, সম্পর্ক, সামাজিক দায়িত্ববোধ ছবির গল্পে প্রাধান্য দিয়েছেন নির্মাতা চন্দন।

আনিসুর রহমান মিলন প্রসঙ্গে নির্মাতা চন্দন বলেন, মিলন ভাই হলেন জাত অভিনেতা। প্রতিটি দৃশ্যে তার থেকে যা আশা করছি, তিনি তারচেয়ে বেশি ডেলিভারি দিয়েছেন। শুধু আমি নই, ইউনিউটের অন্য শিল্পীরা তার অভিনয় দেখে বিস্মিত হচ্ছে।

নতুন এ ছবি প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, পরিবারের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, আবার সেই মানুষটির ক্ষমতার দ্বন্দ্ব যেন একেবারেই ভিন্ন। পরিবার ও ক্ষমতার স্বার্থের জন্যে সে যে কাউকে ঝুলিয়ে দিতে পারে। অদ্ভুত সুন্দর এক গল্প ওস্তাদের। চন্দন নির্মাতা হিসেবে পরিণত। তার মেকিংয়ে অন্যরকম সিগনেচার পেয়েছি।

রাহা তানহা বলেন, মিলন ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। তিনি বড়মাপের একজন অভিনেতা। তার সঙ্গে সাথে কাজ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। কীভাবে এক্সপ্রেশন ও চরিত্র নিয়ে খেলতে হয় মিলন ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার না করলে বুঝতাম না।

‘ওস্তাদ’ ছবিতে আরো অভিনয় করেছেন শানু শিবা, ডন, সিনহা, অলংকার, মিমি, স্বাধীন, সাইফ, কামাল, তানভীর, আরিফ, আনোয়ার প্রমুখ। ছবির পুরো শুটিং হয়েছে সূত্রাপুর, লালবাগ, কেরানীগঞ্জ, গেন্ডারিয়া, নারিন্দা, ডাইল পট্টিসহ আশপাশের এলাকায়।

নির্মাতা চন্দন বলেন, আর মাত্র তিনদিন শুটিং করতে পারলেই ওস্তাদের পুরো কাজ শেষ হবে। তিনি বলেন, পহেলা বৈশাখে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু শুটিং করে যা মনে হচ্ছে ওস্তাদ আরও বড় উৎসবে মুক্তি পাওয়ার মতো ছবি হয়েছে।

Tags: অলংকারআনোয়ারআরিফওস্তাদডনতানভীরমিমিলিড বিনোদনসাইফসিনহাস্বাধীন
Previous Post

আলাদা পরীক্ষা নিলে ভোগান্তি আগের মতোই বাড়বে: শিক্ষামন্ত্রী

Next Post

দেশের বাহিরে লিগ আয়োজনে ফিফার ‘না’

Next Post

দেশের বাহিরে লিগ আয়োজনে ফিফার ‘না’

বিজেপি সমর্থকদের রোষানলে এবার ‘থাপ্পড়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT