চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা আজমের বক্তব্যে বিএমএ’র সাবেক নেতাদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2022
in বাংলাদেশ
A A
বিএমএ’র সাবেক নেতাদের প্রতিবাদে মির্জা আজমের বক্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসক ও প্রকৌশলীদের ‘চোর’ বলায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক নেতারা।

সংসদ সদস্য মির্জা আজমের এই বক্তব্যকে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন, মানহানিকর ও মহান পেশায় নিয়োজিত চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মনে করেন তারা।

সাবেক এ নেতারা এক বিবৃতিতে এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করার জোর দাবি জানান।

জামালপুর জেলাস্থ ‘প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি’র এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মির্জা আজম বাংলাদেশের চিকিৎসক ও প্রকে․শলীদের ‘চোর’ বলে আখ্যায়িত করেন।

বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ. কে. এম আজিজুল হক ও সংগঠনটির সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংসদ সদস্য মির্জা আজমের এমন বক্তব্যের প্রতিবাদ জানান নেতারা।

বিবৃতিতে বলা হয়, আমাদের ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের সকল আন্দোলন-সংগ্রামে চিকিৎসক সমাজের অবদান সর্বজন প্রশংসনীয়। সাম্প্রতিক করোনাকালীন সময়ে চিকিৎসক সমাজ নিবেদিতভাবে দেশের আপামর জনসাধারণের সেবা করে গিয়েছেন। চিকিৎসাসেবা প্রদান করতে গিয়ে প্রায় ২ শতাধিক চিকিৎসক শহীদ হয়েছেন এবং ৩ হাজারেরও অধিক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে প্রায় সকলের পরিবারও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ডেঙ্গু মহামারিসহ সকল স্বাস্থ্য সংকটময় মুহূর্তে চিকিৎসকদের অবদানও অনস্বীকার্য। জাতীয় ও স্বাস্থ্য সংক্রান্ত যেকোন সংকটে নিঃস্বার্থভাবে নিবেদিত চিকিৎসক সমাজকে ‘চোর’ বলে আখ্যায়িত করে সংসদ সদস্য মির্জা আজম অসুস্থ ও বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন বলে বিএমএ’র সাবেক নেতৃবৃন্দ মনে করে। নির্বাচন কমিশনে সংসদ সদস্য মির্জা আজমের
নিজের দেয়া হলফনামা অনুযায়ী তার নগদ অর্থ ৩৩ গুণ বৃদ্ধিসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি তার ব্যক্তিগত কার্যক্রমের প্রমাণ বহন করে।

বিএমএ’র সাবেক নেতৃবৃন্দ সারা দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে- মহান পেশায় নিয়োজিত চিকিৎসকদের বিষয়ে সাংসদের এরূপ অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন, মানহানিকর বক্তব্য অভিলম্বে জনসম্মূখে প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করার জোর দাবী জানান।

Tags: জামালপুর
Previous Post

‘ব্যাচেলর পয়েন্ট’ টিম নিয়ে এবার অমির ‘দই’

Next Post

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন লাকমাল

Next Post
লাকমাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন লাকমাল

সোনালী ব্যাংক ও রেলওয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনালী ব্যাংক ও রেলওয়ের মধ্যে চুক্তি সাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT