চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ-সাব্বির লাইভে এসে ভুল ভাঙালেন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 11, জুন 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

দেরাদুনে সিরিজ চলাকালীন মেহেদী হাসান মিরাজের গায়ে হাত তুলেছিলেন সাব্বির রহমান! কয়েকদিন ধরেই এমন খবর ছাপতে থাকে কিছু সংবাদমাধ্যম। সেটির জবাব দিতে একসঙ্গে ফেসবুক লাইভে এসেছিলেন মিরাজ-সাব্বির। জানালেন, যা হয়েছে তা ছিল কেবল ভুল বোঝাবুঝি!

আফগানিস্তানের বিপক্ষে হতাশার সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে দলে ছিলেন না সাব্বির। তখন বিষয়টি পারফরম্যান্স জনিতই ছিল। কিন্তু দল দেশে ফেরার পর গণমাধ্যমে খবর হয়, ৭ জুন দ্বিতীয় টি-টুয়েন্টির পর মিরাজের সঙ্গে তর্কে জড়ান সাব্বির। একপর্যায়ে মিরাজের গায়ে হাতও তোলেন। যে কারণে টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দিয়েই সাজায় তৃতীয় টি-টুয়েন্টির একাদশ।

ম্যাচ চলাকালীন ভক্তকে মারধরের অভিযোগে এমনিতেই ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞায় আছেন সাব্বির। বাদ পড়েছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও। তার উপর নতুন বিতর্ক উস্কে দেয় মিরাজকে আঘাত করার খবর।

মিরাজ-ইস্যু যে একেবারে মিথ্যে নয় সেটি একরকম স্বীকারই করেছেন সাব্বির। তবে ঘটনার সত্যতা স্বীকার করলেও তা প্রকাশিত খবরের মতো গুরুতর নয় বলেও দাবি করেছেন। রোববার রাতে ফেসবুক লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে সেটাই খোলাসা করতে চেষ্টা করেছেন সাব্বির।

‘আপনারা হয়ত শুনেছেন, দেরাদুনে আমাদের ছোটখাটো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। পরিবারে গণ্ডগোল হয়ই। সেটা পরিবারেই শেষ করে দেয়া ভালো। বড় হয়ে আমার আসলে তার(মিরাজ) সঙ্গে এমনটা করা উচিত হয়নি। মিরাজের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক।’

‘ওকে আমি প্রায় দশ বছর ধরে চিনি। ও যখন অনূর্ধ্ব-১৩ ক্রিকেট খেলে, তখন থেকেই। এটা লম্বা সময়ের বন্ধুত্ব। বড় ভাই-ছোট ভাইয়ের বন্ধুত্ব। এখন যে খবর আসছে, সেটা হল মিরাজের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি চলছে। আসলে তেমনটা নয় মোটেও।’ আশ্বস্ত করেন সাব্বির।

পাশে বসা মিরাজও তখন প্রতিউত্তর করলেন সাব্বিরের কণ্ঠেই। বললেন, যেটা হয়েছে তা নেতিবাচকভাবে না নেয়াই ভালো, ‘আসলে অনেকেরই নেতিবাচক ধারণা যে আমাদের মধ্যে কী ধরণের ভুল বোঝাবুঝি হয়েছে? আসলে তেমন কিছুই না। একসঙ্গে থাকলে কথা কাটাকাটি হয়ই।’

‘অনেকে জিজ্ঞেস করছেন সাব্বির ভাইয়ের সঙ্গে আমার মারামারি হয়েছে কিনা। তেমন কিছুই না। সাব্বির ভাই আমাকে অনেক আদর করে, আমাকে অনেক ভালোবাসে।’ মিরাজ যেন পিছেই ফেলে আসতে চাইলেন পেছনের ঘটনা।

Tags: মেহেদি হাসান মিরাজলিড স্পোর্টসসাব্বির রহমান
Previous Post

কণ্ঠশিল্পী আসিফের জামিন

Next Post

মাদক সম্রাটদের মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক সম্রাটদের মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া-জামিন

খালেদার জামিন আবেদন নিষ্পত্তি করতে কুমিল্লার আদালতকে নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT