চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরসরাই ইকোনমিক জোনে ৫শ একর জমি পাচ্ছে বসুন্ধরা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
9:09 অপরাহ্ন 24, জুলাই 2017
in অর্থনীতি
A A
মিরসরাই ইকোনমিক জোনে বসুন্ধরা গ্রুপকে ৫শ একর জমি দিচ্ছে বেজা)

মিরসরাই ইকোনমিক জোনে বসুন্ধরা গ্রুপকে ৫শ একর জমি দিচ্ছে বেজা)

দেশের সবচেয়ে বড় মিরসরাই ইকোনমিক জোনে শিল্প স্থাপনের জন্য বসুন্ধরা গ্রুপকে ৫শ একর জমি দিচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সোমবার রাজধানীর একটি হোটেলে বসুন্ধরা গ্রুপ ও বেজার মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়। বেজার পক্ষে চুক্তি সাক্ষর করেন বেজার নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড এর পক্ষে সই করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

এর ফলে তিনটি অর্থনৈতিক অঞ্চল করার সুযোগ পেল বসুন্ধরা গ্রুপ। এর এক বছর আগে ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের নিজস্ব ভূমিতে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন পেয়েছে বসুন্ধরা গ্রুপ। ২২৪ একর জমির ওপর ‘বসুন্ধরা স্পেশাল ইকোনমিক জোন’ এবং ২১৮ একর জমির ওপর ‘ইস্ট-ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন’ গড়ে তুলছে শিল্প গ্রুপটি।

অনুষ্ঠানে বলা হয়, বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড’কে মিরসরাই ইকোনমিক জোনে ৫শ একর জমি দেওয়া হবে। এখানে একটি অত্যাধুনিক পাল্প এন্ড বোর্ড মিলসহ বিভিন্ন উৎপাদনমুখী শিল্প গড়ে তোলা হবে। এর জন্য প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৪৮৮ মিলিয়ন মার্কিন ডলার। এতে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সরকার সঠিক সময়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজে হাত দিয়েছে। আইনি কাঠামো এবং রাজনৈতিক সদিচ্ছায় এসব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা আইন প্রণয়নে হাত দিয়েছে। সেই আইন অনুযায়ী বিধিও তৈরি করেছি। সেই বিধি অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে। কাজের স্থবিরতা দূর হওয়ার এটাও একটা প্রমাণ।’

বেজার প্রশংসা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেজা ইতোমধ্যে সফল হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। এ সময় সরকার প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের দিকে বাংলাদেশ যে রকেট গতিতে এগিয়ে যাচ্ছে ও উন্নয়নের রোল মডেল হচ্ছে; সেই উন্নয়নে বসুন্ধরা গ্রুপ অংশীদার হতে চায়।

এসময় তিনি নির্মানাধীন ইকোনমিক জোনগুলোর অধীনে দেশের সব বিভাগীয় শহর ও জেলা শহরে একটি করে স্পোর্টস কমপ্লেক্স ও থিম পার্ক করার অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে।

Tags: বসুন্ধরাবিশেষ অর্থনৈতিক অঞ্চল
Previous Post

ভারি বর্ষণ এবং সাগরের প্রবল জোয়ারে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা

Next Post

সাভারে নির্মিত হবে আধুনিক প্রযুক্তি নির্ভর ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’: প্রধানমন্ত্রী

Next Post
চলচ্চিত্র পুরস্কার

সাভারে নির্মিত হবে আধুনিক প্রযুক্তি নির্ভর ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী ও কলাকুশলীরা

কবি সাহিত্যিকদের চলচ্চিত্রের গল্প লেখায় এগিয়ে আসা দরকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT