চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে স্পোর্টিং উইকেটের আশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 20, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে বসে বিশ্রাম নিচ্ছেন ও আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালসহ বিপিএলে ম্যাচের সংখ্যা ৩৪টি। যার দুই-তৃতীয়াংশ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এখানকার উইকেটের আচরণ নিয়ে প্রতিবারই থাকে প্রশ্ন। এবার রান উপহার দিতে পারবে হোম অব ক্রিকেট?

টি-টুয়েন্টি ক্রিকেটে চার-ছক্কা দেখার আশায় থাকেন সবাই। প্রত্যাশা না মিটলে আয়োজন হয়ে যায় ম্যাড়মেড়ে। টুর্নামেন্ট থেকে মুখ ফিরিয়ে নেন দর্শক।

এবার টুর্নামেন্টের শুরু থেকেই রান দেখতে গ্রাউন্ডস কমিটিকে অনুরোধ করেছেন আয়োজকরা। এই ভেন্যুর কিউরেটর গামিনী ডি সিলভা চাওয়া পূরণ করতে পারেন কিনা সেটিই দেখার।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, ‘উইকেট নিয়ে প্রতিবারই যে সমস্যা হয়, ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ খেলা না হওয়ার ফলে যে ভেন্যুতে খেলা হয় সেখানে আমরা টানা চার-পাঁচ দিন খেলি। একই মাঠে একই উইকেটে চার-পাঁচ দিন খেলা হলে এটি ভালো রাখা খুব কঠিন।’

‘বেশ কয়েকবার আমরা গ্রাউন্ডস কমিটির সঙ্গে বসেছি। তাদের অনুরোধ করেছি যেন যথাসম্ভব ভালো স্পোর্টিং উইকেট হয়, রান ভালো হয়। টি-টুয়েন্টি ক্রিকেটে যেটি মূল লক্ষ্য থাকে রান হওয়া, সেটার ব্যাপারে আমরা বলেছি। তারা যথাসাধ্য চেষ্টা করছে। একই মাঠে টানা খেলা হলে চাপ পড়ে, এই বাস্তবতা মেনে নিতে হবে।’

শুক্রবার মিরপুরে দুপুর দেড়টায় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। মিরপুরে স্পোর্টিং উইকেটের আশা করেছেন সাকিবও, ‘যদিও এখনো উইকেট দেখতে পারিনি। বিশ্বাস করি স্পোর্টিং উইকেট হবে। যেখানে সবার জন্যই কিছু না কিছু থাকবে। আশা করি ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে।’

Tags: চট্রগ্রাম চ্যালেঞ্জার্সফরচুন বরিশালবঙ্গবন্ধু বিপিএল-২০২২বিসিবিমল্লিকলিড স্পোর্টস
Previous Post

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুভেচ্ছা

Next Post

আইপি টিভি সংবাদ প্রচার করতে পারে না: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী আইপি টিভি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপি টিভি সংবাদ প্রচার করতে পারে না: তথ্যমন্ত্রী

ধূসর ধোঁয়াময় পরিবেশে শিশু ও নারী, দূরে ট্রাফিক লাইটের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT