চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের আউটফিল্ড নিয়ে আইসিসিতে রিপোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
ক্রিকেটার মাঠে ডাইভ করে বল সংগ্রহের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টের ভেন্যু ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের আউটফিল্ডকে ‘খারাপ’ আখ্যায়িত করে আইসিসিতে রিপোর্ট করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। সেইসঙ্গে আউটফিল্ডের মান নিয়ে গভীর ‘উদ্বেগ’ও প্রকাশ করেন এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রো।

বৃহস্পতিবার জেফ ক্রোর রিপোর্ট ও উদ্বেগের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ওই টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মত হারানোর স্বাদ পায় বাংলাদেশ।

আইসিসির পিচ ও আউটফিল্ডের ৩ নং বিধি অনুযায়ী, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজ শেষে আইসিসিতে রিপোর্ট জমা দেন ক্রো। সেখানেই মিরপুরের আউটফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রিপোর্টের বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এরইমধ্যে চিঠি পাঠিয়েছে আইসিসি। তাতে আগামী ১৪ দিনের মধ্যে বিসিবিকে জবাব দিতে বলা হয়েছে।

বিসিবি জবাব দেয়ার পর আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জিওফ অ্যালারডাইস ও এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে রিভিউ জানাবেন। পরে আইসিসির ৪ নং ধারা অনুযায়ী বিষয়টির প্রক্রিয়া সুরাহা করা হবে।

ম্যাচ রেফারির রিপোর্ট নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে বলেছেন, তাদের উদ্বেগের আসল জায়গাটা ছিল মাঠের ঘাস নিয়ে। কিন্তু আমরা দেখেছি, গত এক দশকের মধ্যে চলতি বছরের আবহাওয়া ছিল সবচেয়ে খারাপ। গ্রাউন্ডসম্যানরা তবুও তাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়টি নিয়ে বিসিবির জবাব ও আইসিসির পর্যবেক্ষণ শেষে সংস্থাটির ৪ নং ধারা অনুযায়ী বাংলাদেশকে শুনতে হতে পারে সাবধানবাণী বা গুণতে হতে পারে জরিমানাও। জরিমানার অংকটা ১৫ হাজার ডলারের বেশি হবে না। তবে আগামী পাঁচ বছরের মধ্যে যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে জরিমানার পরিমাণ ৩০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

Tags: মিরপুর শের-ই-বাংলা
Previous Post

‘না’ ভোট ও ইভিএম চেয়েছে ইসলামিক ফ্রন্ট

Next Post

২০২১ সালে ব্রডব্যান্ডের আওতায় আসবে সমগ্র বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ব্রডব্যান্ড নেটওয়ার্কের জন্য কেবল সংযোগের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালে ব্রডব্যান্ডের আওতায় আসবে সমগ্র বাংলাদেশ

ষোড়শ সংশোধনী নিয়ে বিতর্কের ন্যায্য সমাধান কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT